Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
Donald Trump

‘আমি মুদ্রাস্ফীতি ভালোবাসি’, সাংবাদিকের প্রশ্নে হঠাৎই ব্যঙ্গ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট অবশ্য মাঝে মাঝেই মেজাজ হারান। বিশেষ করে ইরান যুদ্ধ শুরুর পরে মাঝে মাঝেই তাঁকে রেগে যেতে দেখা যাচ্ছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০২৬, ১৬:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০২৬, ১৬:০০

options
link
‘আমি মুদ্রাস্ফীতি ভালোবাসি’, সাংবাদিকের প্রশ্নে হঠাৎই ব্যঙ্গ ট্রাম্পের zoom
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি
Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেজাজ হারানোর ব্যাপারটা নতুন নয়। বিশেষ করে ইরান যুদ্ধ শুরুর পরে মাঝে মাঝেই তাঁকে রেগে যেতে দেখা যাচ্ছে। এবার ফের রেগে গেলেন তিনি। এক সাংবাদিকের উপরে। তাঁর ‘দোষ’, তিনি জানতে চেয়েছিলেন কেন আমেরিকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে চলেছে। জবাবে ক্ষিপ্ত ট্রাম্প বলে বসলেন, ”আমি মুদ্রাস্ফীতি ভালোবাসি।”

২০২৩ সালের পর এই পরিমাণে মুদ্রাস্ফীতি দেখা যায়নি মার্কিন মুলুকে। মে মাসে যা দাঁড়িয়েছে ৪.২ শতাংশে! এহেন পরিস্থিতিতে বুধবার এক সাংবাদিক প্রশ্ন করেন ট্রাম্পকে (Donald Trump)। জানতে চান, এই পরিস্থিতিতে তিনি কতটা উদ্বিগ্ন। জবাবে ট্রাম্প জানান তিনি উদ্বিগ্ন নন। বলেন, ”আমি তো ভালোবাসি। মুদ্রাস্ফীতি ভালোবাসি।” পরে অবশ্য ট্রাম্প ব্যাখ্যা করেন, ইরান সংঘাতের ফলে সৃষ্টি হওয়া জ্বালানি সংকটের ধাক্কার সঙ্গে মুদ্রাস্ফীতির সম্পর্কের বিষয়টি। তাঁর আশ্বাস, ইরান যুদ্ধ শেষ হলেই পরিস্থিতি ঠিক হয়ে যাবে। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”যখন এটা শেষ হবে, আপনারা দেখবেন তেলের দাম আগের জায়গায় নেমে এসেছে। ঝপ করে নেমে আসবে।” পরে হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই লেন, “প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই বলে আসছেন যে, ইরানের পরিস্থিতির সমাধান হলেই তেল-গ্যাসের দাম এবং সেই সঙ্গেই সামগ্রিক মূল্যস্ফীতি ব্যাপকভাবে কমে যাবে।”

Advertisement

এদিকে শান্তিচুক্তি বিশবাঁও জলে। নতুন করে শুরু হওয়া যুদ্ধে উত্তাল মধ্যপ্রাচ্য। বুধবার রাতভর ইরানে গোলাবর্ষণ করেছে আমেরিকা। পালটা জবাব দিয়েছে তেহরানও। মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। সিরিক, মিনাব-সহ ইরানের একাধিক শহরে আছড়ে পড়ে মার্কিন ক্ষেপণাস্ত্র। মুহুর্মুহু বিস্ফোরণে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। সূত্রের খবর, তড়িঘড়ি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ইরানি সেনা। যদিও এই হামলায় হতাহতের খবর এখনও জানা যায়নি। তবে এই ঘটনায় প্রমাদ গুনছে ওয়াকিবহাল মহল। কেননা নতুন করে সংঘাতের আঁচ বাড়তেই স্পষ্ট, যুদ্ধ আপাতত থামার নয়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.