আড়াই মাসের সংঘাতের পর অবশেষে শান্তি চুক্তি হয়েছে আমেরিকা ও ইরানের। জানা যাচ্ছে, আগামী ১৯ জুন সুইৎজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করবে দুই। এরই মাঝে খবর, যুদ্ধে ক্ষয়ক্ষতির জেরে ইরানকে ৩০০ বিলিয়ন ডলার অর্থাৎ ২৮ লক্ষ কোটি টাকা সহায়তা দিচ্ছে আমেরিকা। নিউইয়র্ক টাইমসে এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়েছে। দাবি করা হয়েছে, যুদ্ধে ইরানের দেওয়া ক্ষতিপূরণের শর্ত মেনে নিয়েছেন ট্রাম্প। এই জল্পনার মাঝেই এবার এই ইস্যুতে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট।
মঙ্গলবার সোশাল মিডিয়ায় এই ইস্যুতে মুখ খুলেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘ইরানকে ২৮ লক্ষ কোটি টাকা দেওয়ার যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। বিরোধী দল ডেমোক্র্যাট পার্টির তরফে এই মিথ্যে ছড়ানো হচ্ছে।’ পাশাপাশি ফ্রান্সে কাতারের আমির শেখ তামিম বিন হামদ আল থানির সঙ্গে সাক্ষাৎ করে ট্রাম্প বলেন, আমেরিকা এখনই ইরানে কোনওরকম বিনিয়োগ করবে না। ট্রাম্পের কথায়, ‘আমরা ইরানে কোনও আর্থিক বিনিয়োগ করছি না। কিন্তু বিনিয়োগ করার অধিকার আমাদের রয়েছে।’
আরও পড়ুন:
ট্রাম্প বলেন, ‘ইরানকে ২৮ লক্ষ কোটি টাকা দেওয়ার যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। বিরোধী দল ডেমোক্র্যাট পার্টির তরফে এই মিথ্যে ছড়ানো হচ্ছে।’
ইরানের পাশাপাশি মধ্যপ্রাচ্যে ইজরায়েলের আগ্রাসন নিয়েও এদিন সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কড়া সুরে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দায়িত্বশীল হওয়ার বার্তা দেন তিনি। বলেন, ‘আমি না থাকলে, ইজরায়েল থাকত না। অন্য কোনও প্রেসিডেন্ট হলে ইজরায়েলের জন্য এতটা করত না যতটা আমি করেছি।’
উল্লেখ্য, ইরান-আমেরিকা শান্তির লক্ষ্যে সম্প্রতি ১৪টি বিষয়ের উপর ভার্চুয়ালি একটি মউ স্বাক্ষর হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল, ইরান, লেবানন-সহ মধ্যপ্রাচ্যের বাকি অংশে যুদ্ধ বন্ধ হবে। নতুন করে কোনও যুদ্ধ হবে না সেই গ্যারান্টি দেবে ইজরায়েল ও আমেরিকা। হরমুজ থেকে অবরোধ তুলবে আমেরিকা। ইরানও হরমুজ খুলে দেবে। সরবে ইরানের জাহাজের উপর থেকে নিষেধাজ্ঞা। ইরানের বাজেয়াপ্ত ২৪ মিলিয়ন ডলার ফেরানো হবে। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তোলা হবে। ৩০ দিনের মধ্যে ইরানের আশপাশ থেকে সেনা প্রত্যাহার। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইরান পরমাণু অস্ত্র তৈরি করবে না। ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নেওড়া ভ্যালির জঙ্গলে বাড়ছে বিলুপ্তপ্রায় ফায়ারফক্স লেসার পান্ডা! বর্ষা মিটলেই হবে সমীক্ষা
-
ক্লাসে মুখ্যমন্ত্রীর ছবিতে থুতু, প্রস্রাব! ভিডিও ভাইরাল হতেই গ্রেপ্তার শিলিগুড়ির স্কুলপড়ুয়া
-
প্রথম স্ত্রীর কথা লুকিয়ে বিয়ে, অশান্তি হতেই খুন! সোদপুর হত্যা কাণ্ডে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
-
মেলেনি অ্যাম্বুল্যান্স! অটোতেই ৪ সন্তান প্রসব মহিলার, মৃত্যু সদ্যোজাতদের
-
ভারতে ‘বিষাক্ত’ পাকিস্তানি ক্রিম, ব্যবহার করে কিডনির রোগে আক্রান্ত বহু মহিলা!