মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প না কি চিনা প্রেসিডেন্ট শি জিনপিং, কাকে বেশি বিশ্বাস করে বিশ্ব? এই উত্তর জানতে সম্প্রতি একটি সীমাক্ষা চালানো হয়েছিল। তাতেই চমকপ্রদ ফল উঠে এসেছে।
গত ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে বিশ্বের ৩৬টি দেশে এই সমীক্ষা চালিয়েছিল ‘পিউ রিসার্চ সেন্টার’ নামে একটি সংস্থা। সেখানে উঠে এসেছে, বিশ্বের অধিকাংশ দেশই ট্রাম্পের তুলনায় জিনপিংয়ের উপরই বেশি আস্থা রেখেছেন। তবে ভারতের ক্ষেত্রে ছবিটা কিছুটা আলাদা। ভারতে ট্রাম্পের জনপ্রিয়তা আগের থেকে কমলেও একেবারে শেষ হয়ে যায়নি। জিনপিং-এর থেকে এখনও মার্কিন প্রেসিডেন্টই বেশি জনপ্রিয়। সমীক্ষা অনুযায়ী, বিশ্বের ৩৬টি দেশের মধ্যে ২২টি দেশের জনগণই জিনপিংকে বেছে নিয়েছেন। এই ২২টি দেশের মধ্যে রয়েছে কানাডা, স্পেন, ইটালি, নেদারল্যান্ডস, মেক্সিকো, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ইত্যাদি। তাৎপর্যপূর্ণ বিষয় হল, কয়েকবছর আগেও এই দেশগুলি আমেরিকার দিকেই ঝুঁকে ছিল। কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে তারা চিনের দিকে সরে এসেছে। উদাহরণস্বরূপ, বর্তমানে কানাডার মাত্র ৩৩ শতাংশ মানুষ ওয়াশিংটনের প্রতি আস্থা রেখেছেন। ২০২৩ সালে এই সংখ্যাটা ছিল ৫৭ শতাংশ।
আরও পড়ুন:
তবে মোট ছ’টি দেশ জাপান, ইজরায়েল, ভারত, দক্ষিণ কোরিয়া, ফিলিপিন্স ও পোল্যান্ড এখনও চিনের থেকে আমেরিকার উপরই বেশি আস্থা রেখেছে। বিশেষজ্ঞদের মতে, সীমান্ত বিবাদ, গালওয়ান সংঘর্ষ এবং চিনকে ঘিরে দীর্ঘদিনের নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতীয়দের মধ্যে চিনের প্রতি আস্থা তুলনামূলকভাবে কম। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, এই সমীক্ষা শুধু দুই নেতার ব্যক্তিগত জনপ্রিয়তার প্রশ্ন নয়। বরং এটি বিশ্বের পরিবর্তিত কূটনৈতিক সমীকরণ এবং বিভিন্ন দেশের কৌশলগত অবস্থানকেও তুলে ধরে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাদল অধিবেশনে কেন্দ্রের ঝুলি ভরা বিল! কড়া হবে জাতীয় সম্মান অবমাননা আইন?
-
রথেই কোটি টাকার কালীপুজোর খুঁটিপুজো, বদলের বাংলায় বারাসতের ক্লাবেও বদলাচ্ছে সমীকরণ?
-
চামর হাতে কাঁসর ঘণ্টা বাজিয়ে রথ টানলেন ইন্দ্রাণী, এক নজরে তারকাদের রথযাত্রার ঝলক
-
৭-৮ ঘণ্টা ঘুমিয়েও চোখের নিচে কালি? জেনে নিন কখন ডাক্তারের কাছে যেতে হবে
-
অবসাদে ভুগে চরম পদক্ষেপ নিতে চেয়ে এআইয়ের দ্বারস্থ সন্তান? মা-বাবাকে জানিয়ে দেবে মেটাই