Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Donald Trump

‘আমি কিছুই করিনি, প্রমাণ হয়েছে’, এপস্টেইন ফাইলে নিজেই নিজেকে ‘নির্দোষ’ ঘোষণা করলেন ট্রাম্প

ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিলেন, এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না তাঁর। মার্কিন প্রশাসনের প্রকাশ করা এপস্টেইন ফাইলেও নাকি সেটা প্রমাণ হয়ে গিয়েছে, দাবি মার্কিন প্রেসিডেন্টের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১৭:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১৭:৩৮

options
link
‘আমি কিছুই করিনি, প্রমাণ হয়েছে’, এপস্টেইন ফাইলে নিজেই নিজেকে ‘নির্দোষ’ ঘোষণা করলেন ট্রাম্প zoom

এপস্টেইন কাণ্ডে তিনি নির্দোষ। সেটা নাকি প্রমাণও হয়ে গিয়েছে। চাঞ্চল্যকর দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। কুখ্যাত যৌন অপরাধীর সঙ্গে একাধিকবার দেখা গিয়েছে মার্কিন প্রেসিডেন্টকে। দু’জনের মধ্যে যথেষ্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল বলেই অনুমান। কিন্তু ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিলেন, এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না তাঁর। মার্কিন প্রশাসনের প্রকাশ করা এপস্টেইন ফাইলেও নাকি সেটা প্রমাণ হয়ে গিয়েছে, দাবি মার্কিন প্রেসিডেন্টের।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “আমার তো কিছুই লুকনোর নেই। আমি যে নির্দোষ, সেটাও বলব। জেফ্রি এপস্টেইনের সঙ্গে আমার কোনও লেনদেন নেই। আসলে ওরা আশা করছিল এসব ফাইলে আমার বিরুদ্ধে অনেক কিছু থাকবে। কিন্তু আমি একেবারে নির্দোষ প্রমাণিত হয়েছি।” উল্লেখ্য, অতীতে একাধিকবার ট্রাম্প দাবি করেছেন যে তাঁর সঙ্গে এপস্টেইনের ঘনিষ্ঠতা বহুদিন আগেই শেষ হয়ে গিয়েছে। তারপর থেকে যৌন অপরাধে জড়িয়ে পড়েছেন এপস্টেইন।

Advertisement

উল্লেখ্য়, মার্কিন বিচার বিভাগের প্রকাশিত নথিতে অভিযোগ ছিল, এক মহিলাকে ধর্ষণ করেছেন ট্রাম্প। তবে এপস্টেইন ফাইল প্রকাশ হলেও এই নির্দিষ্ট অভিযোগ অস্বীকার করেছে বিচার বিভাগ। তারপর থেকেই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের নাম বারবার উঠে এসেছে এপস্টেইন সংক্রান্ত নথিতে। বিরোধীদের দাবি, এভাবে ক্লিন্টনের দিকে নজর ঘুরিয়ে নিজেকে বাঁচাতে চাইছেন ট্রাম্প। এবার বিরোধীদের যাবতীয় অভিযোগ একেবারে নস্যাৎ করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট, বিচার বিভাগের নথিকে হাতিয়ার করেই।

প্রসঙ্গত, এপস্টেইন ফাইলে ট্রাম্পের নাম একাধিকবার এসেছে। নথিতে উল্লেখ রয়েছে, এপস্টেইনের বিমানে এবং ক্যাসিনোতে ট্রাম্পকে দেখা গিয়েছিল। তবে ট্রাম্পের বিরুদ্ধে নাবালিকা নির্যাতনের সরাসরি কোনও অভিযোগ বা প্রমাণ এই ফাইলে মেলেনি। এছাড়াও মার্কিন বিচার বিভাগ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ট্রাম্পের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। ট্রাম্প যতই একসময় এপস্টেইনের সঙ্গে সামাজিক সম্পর্ক বজায় রেখে থাকুন, নথিগুলো তাঁকে কোনও ফৌজদারি অভিযোগে অভিযুক্ত করে না। যে যৌন কেচ্ছা নিয়ে গোটা বিশ্বজুড়ে তোলপাড়, সেখান থেকে নিজের জন্য একেবারে নির্দোষ সার্টিফিকেট আদায় করে ফেললেন ট্রাম্প।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.