Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১১ জুন ২০২৬
Iran War

ইরান যুদ্ধে ট্রাম্পে ক্ষুব্ধ নেতানিয়াহু! দীর্ঘ ফোনালাপে তুমুল ‘ঝগড়া’ দুই রাষ্ট্রনেতার

মার্কিন সংবাদমাধ্যম ‘এক্সিওসে’র একটি রিপোর্ট অনুযায়ী, দুই রাষ্ট্রনেতার মধ্যে অত্যন্ত তপ্ত একটি আলোচনা হয়েছিল। তখনই ট্রাম্পের উপর ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন নেতানিয়াহু। কিন্তু কেন? সূত্রের খবর, ইরান যুদ্ধ নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছেন দু’জন। ইজরায়েলি প্রধানমন্ত্রী শান্তি আলোচনা নিয়ে যথেষ্ট সন্দিহান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২১, ২০২৬, ১১:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২১, ২০২৬, ১১:২৮

options
link
ইরান যুদ্ধে ট্রাম্পে ক্ষুব্ধ নেতানিয়াহু! দীর্ঘ ফোনালাপে তুমুল ‘ঝগড়া’ দুই রাষ্ট্রনেতার zoom
(বাঁ দিকে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (ডান দিকে)।

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর ক্ষুব্ধ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সাম্প্রতিক একটি রিপোর্টে তেমনটাই দাবি করা হচ্ছে। শুধু তা-ই নয়, সম্প্রতি দুই রাষ্ট্রনেতার দীর্ঘ ফোনালাপও হয়, সেখানে তাঁরা তুমুল বাগবিতণ্ডাতেও জড়িয়ে পড়ে বলে খবর। যদিও এই ফোনালাপ নিয়ে আমেরিকা বা ইজরায়েল কেউই আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেয়নি।

মার্কিন সংবাদমাধ্যম ‘এক্সিওসে’র একটি রিপোর্ট অনুযায়ী, দুই রাষ্ট্রনেতার মধ্যে অত্যন্ত তপ্ত একটি আলোচনা হয়েছিল। তখনই ট্রাম্পের উপর ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন নেতানিয়াহু। কিন্তু কেন? সূত্রের খবর, ইরান যুদ্ধ নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছেন দু’জন। ইজরায়েলি প্রধানমন্ত্রী শান্তি আলোচনা নিয়ে যথেষ্ট সন্দিহান। তেহরানের সামরিক ক্ষমতা এবং পরিকাঠামো দুর্বল করে ইরানি শাসনব্যবস্থাকে অকেজো করে দিতে তিনি ফের যুদ্ধ শুরু করতে চান। কিন্তু সূত্রের খবর, এখানেই আপত্তি মার্কিন প্রেসিডেন্টের। কারণ, তিনি পুনরায় হাতে অস্ত্র তুলতে নাকি নারাজ। কূটনৈতিক আলোচনার মাধ্যমে তিনি সমস্যা সমাধানেই অগ্রাধিকার দিচ্ছেন। যদিও ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে আলোচনার মাধ্যমে সমস্যা না মিটলে তিনি ইরানে আরও বড় হামলা চালাতে প্রস্তুত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

‘এক্সিওসে’র ওই রিপোর্টে আরও বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নেতানিয়াহুকে জানিয়েছেন, মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তান একটি শ্বেতপত্র প্রকাশের চেষ্টা করছে। সেখানে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ করার জন্য ওয়াশিংটন ও তেহরান উভয়ই স্বাক্ষর করবে। এর পর ৩০ দিনের একটি আলোচনা পর্ব শুরু হবে দু’দেশের। যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি,  হরমুজ প্রণালী-সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে। ইজরায়েল সরকারের কয়েকটি সূত্রকে উদ্ধৃত করে ‘এক্সিওস’ জানিয়েছে, ওয়াশিংটনের এই কৌশলে সহমত পোষণ করেনি তেল আভিভ। ট্রাম্পের এই পরিকল্পনায় হতাশ নেতানিয়াহু। পূর্ব পরিকল্পনা অনুয়ায়ী তিনি তেহরানে অভিযান চালিয়ে যাওয়ার উপরই জোর দিয়েছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.