সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’সপ্তাহের মধ্যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামান। না হলে নেমে আসবে শুল্কবাণ কিংবা অর্থনৈতির নিষেধাজ্ঞা। সময়সীমা বেঁধে দিয়ে রুশ প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসডেন্ট ডেনাল্ড ট্রাম্প।
শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আগামী দু’সপ্তাহের মধ্যে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। রাশিয়া যদি শান্তিচুক্তির দিকে অগ্রসর না হয়, তাহলে ফল খুব খারাপ হবে। দেশটির উপর আমেরিকা শুল্কবাণ নিক্ষেপ করতে পিছ পা হবে না। এখানেই শেয় নয়। শুল্কবাণের পাশাপাশি জারি করা হতে পারে অর্থনৈতিক নিষেধাজ্ঞাও। আগামী দু’সপ্তাহের মধ্যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ইতি না টানলে রাশিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে আমেরিকা।”
গত শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ঘণ্টা তিনেকের আলোচনার পরেও রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে কোনও সমাধান মেলেনি। এরপর গত সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে আলোচনার টেবিলে বসেন জেলেনস্কি। সঙ্গে ছিলেন একাধিক ইউরোপীয় রাষ্ট্রপ্রধান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট জানান, প্রয়োজনে ইউরোপীয় দেশগুলির নিরাপত্তার স্বার্থে যে কোনও সামরিক পদক্ষেপে নেতৃত্ব দিতে তৈরি আমেরিকা। শুধু তাই নয়, ইউক্রেনের প্রেসিডেন্টের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে রাশিয়াকে ফের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প।
সর্বশেষ খবর
-
ঋতব্রতর ‘বিরোধী’ দলনেতা নির্বাচনকে চ্যালেঞ্জ করবে কালীঘাট? কল্যাণ বলছেন, ‘আদালতে প্রমাণ হবে’
-
নিজের রাজ্যের লিগেই অবিক্রীত রাহুল, আইপিএলে দারুণ ফর্ম সত্ত্বেও কেন এই অবস্থা?
-
প্রেমে প্রত্যাখ্যানের বদলা! অফিসে সহকর্মীদের সামনে তরুণীকে কুপিয়ে ‘খুন’ প্রাক্তন প্রেমিকের, প্রকাশ্যে ভিডিও
-
শুভেন্দুর পূর্ব মেদিনীপুর থেকে শুরু, প্রথম জেলা পরিষদ হাতছাড়া তৃণমূলের, পদ ছাড়লেন সভাধিপতি
-
সরকারি শিক্ষকরা প্রাইভেট টিউশন বন্ধ না করলে কড়া শাস্তি, নির্দেশিকা জারি শুভেন্দু সরকারের