Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৬ সেপ্টেম্বর ২০২৬
Colombia Earthquake

কলম্বিয়ায় বিধ্বংসী ভূমিকম্প! রিখটার স্কেলে মাত্রা ৭.৪, কম্পন অনুভূত ভেনেজুয়েলাতেও

মার্কিন ভূতত্ত্ব সর্বেক্ষণ (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিট নাগাদ জোরাল ভূমিকম্পে কেঁপে ওঠে কলম্বিয়া। ভূমিকম্পের উৎসস্থল কলম্বিয়ার চোকো বিভাগের সান হোসে দেল পালমারের প্রায় ৫ কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০৭ কিলোমিটার গভীরে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২৬, ১৯:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২৬, ১৯:৩২

options
link
কলম্বিয়ায় বিধ্বংসী ভূমিকম্প! রিখটার স্কেলে মাত্রা ৭.৪, কম্পন অনুভূত ভেনেজুয়েলাতেও zoom
কলম্বিয়ায় বিধ্বংসী ভূমিকম্প। ছবি: সংগৃহীত।
Advertisement

কলম্বিয়ায় বিধ্বংসী ভূমিকম্প! রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪। তবে ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।

মার্কিন ভূতত্ত্ব সর্বেক্ষণ (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিট নাগাদ জোরাল ভূমিকম্পে কেঁপে ওঠে কলম্বিয়া। ভূমিকম্পের উৎসস্থল কলম্বিয়ার চোকো বিভাগের সান হোসে দেল পালমারের প্রায় ৫ কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০৭ কিলোমিটার গভীরে। তবে এখনও পর্যন্ত কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে কম্পন ভেনেজুয়েলা সীমান্তেও অনুভূত হয়েছে।  চোকো অঞ্চলের গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্ডোবা-কুরি জানিয়েছেন, বিধ্বংসী এই ভূমিকম্পে কলম্বিয়ার কুইবদো-তে বেশ কয়েকজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি এবং ভবন। কিছু কিছু বাড়ির একাংশ ভেঙে পড়েছে বলেও খবর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কলম্বিয়া দক্ষিণ আমেরিকার অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। একাধিক টেকটোনিক প্লেটের সীমানা এবং প্রধান চ্যুতিরেখা বা ফল্ট সিস্টেমের কাছাকাছি অবস্থানের কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে প্রায়ই ভূমিকম্প হয়। কলম্বিয়ার জিওলজিক্যাল সার্ভিসের তথ্য অনুযায়ী, দেশটিতে ইতিমধ্যেই শতাধিক ধ্বংসাত্মক ভূমিকম্প আঘাত হেনেছে। বিশেষ করে আন্দিজ অঞ্চল, ইস্টার্ন কর্ডিলেরার পূর্বাঞ্চলীয় পাদদেশ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এধরনের জোরাল ভূমিকম্প বেশি দেখা গিয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.