যুদ্ধে জ্বলছে ইরান। তেহরানের প্রত্যাঘাতে লন্ডভন্ড গোটা মধ্যপ্রাচ্য। তার মাঝেই ইজরায়েলের বিদেশমন্ত্রী গিডিয়ন সারকে ফোন করলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। দ্রুত সংঘর্ষ (Iran Israel War) থামানোর বার্তা দিয়েছেন তিনি।
এই বিষয়ে আরও খবর
জানা গিয়েছে, মঙ্গলবার ফোনালাপ হয় দুই রাষ্ট্রনায়কের। সূত্রের খবর, ওয়াং ই ইজরায়েলের বিদেশমন্ত্রীকে বলেছেন, “বল প্রয়োগ কোনও সমস্যার সমাধান করতে পারে না। বরং এটি নতুন সমস্যা তৈরি করে। শুধু তা-ই নয়, এটি দীর্ঘমেয়াদী গুরুতর পরিণতিও ডেকে আনে। সামরিক শক্তির উদ্দেশ্য যুদ্ধ শুরু করা নয়। যুদ্ধের অবসান ঘটানো।” পাশাপাশি, ওয়াং ই জানিয়েছেন, চিন আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক এবং আঞ্চলিক সমস্যা সমাধানে বিশ্বাস করে। পরিস্থিতি স্বাভাবিক করতে চিন গঠনমূলক ভূমিকা পালন করবে বলেও জানিয়েছেন তিনি।
ইজরায়েল-আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার পর ধুন্ধুমার যুদ্ধ চলছে। শুধু ইরানেই মৃত্যু হয়েছে হাজারেরও বেশি মানুষের। এই সংখ্যা ক্রমশ বাড়ছে। যুদ্ধে ইরান, ইজরায়েলের পাশাপাশি জনজীবন ত্রস্ত সৌদি, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহী, বাহারিনে। ইরান যুদ্ধ নিয়ে এর আগে কার্যত ইজরায়েলের নিন্দা করে চিন। দ্রুত সংঘর্ষবিরতির বার্তাও দেয় বেজিং। এই পরিস্থিতিতে এবার ইজরায়েলের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বললেন চিনের বিদেশমন্ত্রী।
উল্লেখ্য, শনিবার তেহরানে হামলা চালায় ইজরায়েল ও মার্কিন সেনা। ওই হামলায় মৃত্যু হয় ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেই-সহ ইরানের ৪৮ শীর্ষ নেতার। এর পর থেকে পালটা হামলা চালাচ্ছে ইরান। প্রতিবেশী কাতার, আরব আমিরশাহী, বাহারিনের মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালাচ্ছে তেহরান। মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনেও হামলা হয়েছে বলে খবর। এই সঙ্গে অন্যতম শত্রু দেশ ইজরায়েলে হামলা চালাচ্ছে খামেনেইয়ের দেশ।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘মুভি মাফিয়া’দের চ্যালেঞ্জ! অশ্লীল গান গাওয়ার বিরোধিতা, অভিজ্ঞতা ভাগ কুমার শানুর
-
ধোনিদের দলের কোচ হতে চান, সোশাল মিডিয়ায় ইঙ্গিত কিংবদন্তি প্রোটিয়া পেসারের
-
‘বিএ পাশ করে চাকরির পরীক্ষা দিয়েছিল’, ছেলের ‘তালিবান’ যোগ ওড়ালেন আশাফুলের মা
-
মোদির মুখে ‘ড্রোনাচার্য’, জাতির উদ্দেশে ভাষণে ‘ইউক্রেনীয় শিক্ষা’ প্রধানমন্ত্রীর
-
নেহরুকে ‘চুম্বন’ তরুণীর, প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবি তুলে কটাক্ষ বিজেপির নিশিকান্তর, জবাব দিল কংগ্রেস



