গালওয়ান-ডোকলাম সংঘাতে চিনা সেনাকে নেতৃত্ব দিয়েছিলেন। সেই শীর্ষস্থানীয় সেনা আধিকারিকই এবার প্রেসিডেন্ট শি জিনপিঙের কোপে। ২০২০ সালে গালওয়ান সংঘর্ষের সময় চিনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের নেতৃত্বে ছিলেন জেনারেল জাও জংকিক। এবার তাঁকে চিনের সর্বোচ্চ রাজনৈতিক পরামর্শদাতা কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে খবর।
একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত ২৬ আগস্ট চিনের সর্বোচ্চ রাজনৈতিক পরামর্শদাতা কমিটি একটি ভোটাভুটির আয়োজন করে। সেখানেই সদস্যরা জংকিককে অপসারণের সিদ্ধান্ত নেন। জানা গিয়েছে, পরামর্শদাতা কমিটির সদস্যপথ এবং আরও দুই গুরুত্বপূর্ণ পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু কী কারণে তাঁর বিরুদ্ধে এহেন পদক্ষেপ করা হল, তা নিয়ে মুখ খোলেনি বেজিং। জংকিকের বিরুদ্ধে কোনও তদন্ত শুরু হয়েছে কি না, তা-ও জানা যায়নি। বিগত কয়েক বছর ধরেই চিনা সেনাবাহিনীর শীর্ষস্তরে রদবদল এবং ‘সাফাই অভিযান’ চলছে। সম্প্রতি আরও দুই প্রভাবশালী সেনা আধিকারিককেও নিজেদের পদ থেকে সরানো হয়। তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ ও আইন লঙ্ঘনের তদন্ত চলছে বলে জানা গিয়েছে। এই আবহে জংকিকের অপসারণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন:
বলে রাখা ভালো, বহু বছর ধরেই জিনপিঙের একনায়কতন্ত্রে ক্ষুব্ধ চিনের জনগণের একটা বড় অংশ। তার মধ্যে রয়েছে সেনাবাহিনীরও একটা অংশ। সব মিলিয়ে গদি হারানোর আশঙ্কায় ভুগছেন চিনা প্রেসিডেন্ট। পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, পুরনো সেনা আধিকারিকদের ইচ্ছাকৃতভাবেই পদ থেকে অপসারণ করছেন জিনপিং। এর মাধ্যমে সামরিক বাহিনীর উপর নিজের নিয়ন্ত্রণ আরও শক্ত করছেন তিনি। তাৎপর্যপূর্ণভাবে ভারতের সঙ্গে সংঘাতের সময় যাঁরা চিনের সামরিক শক্তির মুখ ছিলেন, তাঁরাও জিনপিঙের কোপের বাইরে নন। বিপদ বুঝলেই নানা অছিলায় তিনি সংশ্লিষ্ট সেনা আধিকারিকদের সরিয়ে দিচ্ছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
১০৮ জন উদ্ধার হলেও এখনও নেপালে নিখোঁজ ২৭৫ ভারতীয়, জানাল বিদেশমন্ত্রক
-
গাড়ি থামিয়ে জোর করে টাকা আদায়! সাসপেন্ড কলকাতা পুলিশের দুই কর্মী
-
অশোকনগরে শুরু তেল উৎপাদন, তৃণমূলকে দুষে শমীক লিখলেন, ‘শক্তিশালী হোক বাংলার অর্থনীতি’
-
স্মার্টওয়াচ অতীত, শরীরের খুঁটিনাটি হিসেব রাখবে অত্যাধুনিক ‘টেম্পল’, কবে আসছে ভারতের বাজারে?
-
পঞ্চায়েত দুর্নীতিতে জিরো টলারেন্স! ‘কাউকে ছাড়া হবে না’, কড়া বার্তা মন্ত্রী দিলীপের