Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Plane Crash in Alaska

বরফে ঢাকা পাহাড়ে আছড়ে পড়ল চাটার্ড বিমান! ২ পাইলট-সহ সব যাত্রী মৃত্যু

টনার পর আমেরিকার ওই পাহাড়ে তল্লাশি অভিযান চালিয়ে সকল যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন আলাস্কার ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ডের প্রধান ক্লিন্ট জনসন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৬, ১৬:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৬, ১৬:৩৪

options
link
বরফে ঢাকা পাহাড়ে আছড়ে পড়ল চাটার্ড বিমান! ২ পাইলট-সহ সব যাত্রী মৃত্যু zoom
আমেরিকায় বিমান দুর্ঘটনায় মৃত ৮।
Advertisement

আলাস্কার বরফে ঢাকা পাহাড়ে বড়সড় দুর্ঘটনার কবলে চাটার্ড বিমান। ২ পাইলট-সহ বিমানে মোট ৮ যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। দাবি করা হচ্ছে দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে সকল যাত্রীর। ঘটনার পর আমেরিকার ওই পাহাড়ে তল্লাশি অভিযান চালিয়ে সকল যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন আলাস্কার ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ডের প্রধান ক্লিন্ট জনসন।

জানা গিয়েছে, বৃহস্পতিবার বিমানটি আমেরিকার অ্যাঙ্কোরেজ থেকে আকাশে উড়েছিল। যাত্রাপথে কেপ নিউনহ্যামের কাছে বিমানবন্দর থেকে ৪০ মাইল দূরে সেটি দুর্ঘটনার কবলে পড়ে। আলাস্কা রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই শুরু হয় উদ্ধার অভিযান। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। বিমানটি ব্ল্যাক বক্স পরীক্ষার পর বিশদে দুর্ঘটনা কারণ জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Advertisement

বৃহস্পতিবার বিমানটি আমেরিকার অ্যাঙ্কোরেজ থেকে আকাশে উড়েছিল। যাত্রাপথে কেপ নিউনহ্যামের কাছে বিমানবন্দর থেকে ৪০ মাইল দূরে সেটি দুর্ঘটনার কবলে পড়ে।

উল্লেখ্য, দু’দিন আগে ব্রিটেনে এমনই এক বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় ভারতীয় দম্পতির। ব্রিটেনের উত্তর ওয়েলসের এক প্রত্যন্ত অঞ্চলে দুর্ঘটনার কবলে পড়া ওই বিমানের দুই পাইলটের পরিচয় সামনে এসেছে। জানা গিয়েছে, মৃত দু’জন ভারতীয় বংশোদ্ভূত দম্পতি। ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডস অঞ্চলের বার্টন-আপন-ট্রেন্টের ট্যাটেনহিল বিমানবন্দর থেকে আকাশে ওড়া পাইপার পিএ২৮ বিমানটির পাইলট ছিলেন কেতন স্বালি এবং তার স্ত্রী শীতল।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.