ইরান, ইজরায়েল (Israel-Iran war) এবং আমেরিকার ত্রিমুখী যুদ্ধে অগ্নিগর্ভ পশ্চিম এশিয়া। পশ্চিম এশিয়ার বহু দেশে আটকে পড়েছেন বহু ভারতীয়। তাঁদের মধ্যে রয়েছেন অনেক পড়ুয়াও। কবে তাঁদের দেশে ফিরিয়ে আনা হবে? মুখ খুলল কেন্দ্র।
এই বিষয়ে আরও খবর
মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রা প্রহ্লাদ যোশী একটি বিবৃতিতে বলেন, “যুদ্ধ পরিস্থিতিতে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে আটকে ভারতীয়দের দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। সংশ্লিষ্ট দূতাবাসের ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে আলোচনা চলছে। নিরাপদে তাদের ফিরিয়ে আনা হবে।”
উল্লেখ্য, শনিবার ইরানে হামলা হওয়ার পরই ইজরায়েল ও মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলি লক্ষ্য করে বেপরোয়া হামলা শুরু করে তেহরান। দুপুরের পর দুবাইয়ের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পাম জুমেইরাহ এলাকায় বিস্ফোরণের কথা নিশ্চিত করেছে সে দেশের প্রশাসন। শুধু তা-ই নয়, বিশ্বের সবচেয়ে উঁচু ইমারত বুর্জ খলিফার কাছেও একাধিক বিস্ফোরণ হয়েছে বলে জানা যায়।
এদিকে ক্রমশ বিপজ্জনক হয়ে ওঠা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত। সোমবার এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ফের দিল্লির অবস্থায় স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তিনি বলেন, “ভারত বরাবর আলোচনার মাধ্যমে শান্তি প্রক্রিয়ায় আগ্রহী। দ্বন্দ্বের চেয়ে শান্তির শক্তি বেশি।” পাশাপাশি মধ্যপ্রাচ্যের একাধিক দেশের আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘লক্ষ্মী এল ঘরে’, আনন্দে নাচ প্রপিতামহীর! মাইক বাজিয়ে কন্যারত্নকে ঘরে আনল পরিবার
-
স্ত্রীর সঙ্গে বনিবনা মোটেই ভালো নয়! মাকে হারিয়ে আত্মহত্যার চেষ্টা করেন গোবিন্দা?
-
‘কাঞ্চনের স্পার্ম কাউন্ট নিয়ে চিন্তায়…’, দ্বিতীয় সন্তান হতেই নিন্দুকদের কী জবাব শ্রীময়ীর?
-
বাংলার ডিম থেপারি এবার ইউরোপেও! কসোভোর ভরা পার্লামেন্টে প্রধানমন্ত্রীর উপর ডিম বর্ষণ
-
‘কাঁটা’ হাসিনা, আগামী মাসে ভারত সফর এড়াচ্ছেন তারেক! ত্রিবেদীর কথায় কোন ইঙ্গিত?



