আদালত অবমাননার অভিযোগে বাইজুসের প্রতিষ্ঠাতা বাইজু রবীন্দ্রনকে (Byju Raveendran) ৬ মাসের কারাদণ্ডের সাজা শোনাল সঙ্গাপুরের আদালত। বুধবার এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা ব্লুমবার্গ।
জানা গিয়েছে, ২০২৪ সালের এপ্রিল মাস থেকে শুরু হওয়া বাইজুর সম্পত্তি সংক্রান্ত মামলার একাধিক নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু সেই সমস্ত নির্দেশ লঙ্ঘন করা হয়েছিল বলে অভিযোগ। এই প্রেক্ষিতেই তাঁকে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে খবর। সূত্র মারফত জানা গিয়েছে, রবীন্দ্রনকে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে ৯০ হাজার সিঙ্গাপুর ডলার পরিশোধেরও নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট আদালত। এছাড়াও ‘বিয়ারার ইনভেস্টকো’ নামে সংস্থাটির মালিকানা যে তাঁর হাতেই রয়েছে, সেই সংক্রান্ত নথিও রবীন্দ্রনকে জমা দিতে বলেছে আদালত। আদালতের এই নির্দেশের পরই মুখ খুলেছেন বাইজুসের প্রতিষ্ঠাতা। তিনি বলেন, “আমার কোনও অন্যায় কাজ করিনি।” তবে বর্তমানে তিনি কোথায় রয়েছেন, তা স্পষ্ট নয়।
আরও পড়ুন:
২০১৫ সালে তৈরি হওয়া এই এডুকেশন টেক সংস্থাটি করোনা কালে আরও জনপ্রিয় হয়ে উঠেছিল। বাড়ি বসে লেখাপড়ার ক্ষেত্রে নতুন দিশা খুলে দেয় বাইজুস। ভারতীয় এই স্টার্টআপ সংস্থাটি অতি অল্প সময়ের মধ্যেই বিশ্বের সবচেয়ে দামি এডটেক স্টার্টআপে পরিণত হয়। বিদেশি বিনিয়োগও পেয়েছিল এই সংস্থা। কিন্তু ২০২২ সালের শেষের দিকে বড়সড় ক্ষতির মুখে পড়ে বাইজুস। এর জেরে শুরু হয় কর্মী ছাঁটাই। কিন্তু তা-ও স্থিতিশীল হতে পারেনি সংস্থাটি। বাইজুসের বিরুদ্ধে ঋণখেলাপিরও অভিযোগ ওঠে। তার জল গড়ায় আদালত পর্যন্ত। সেরকমই দায়ের হওয়া এক মামলায় বাইজুসের প্রতিষ্ঠাতাকে কারাদণ্ডের নির্দেশ দিল আদালত।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ইস্টবেঙ্গল ছেড়ে কেন মোহনবাগানে? মুখ খুললেন সায়ন, ডার্বির ভেন্যুও চূড়ান্তের পথে
-
জঙ্গলের অন্তরালে বাংলায় এক টুকরো জনপদ, জনসংখ্যা মাত্র ১৬! গ্রামের ইতিহাস আশ্চর্য করবেই
-
এই সমাজ-সংসারে সর্বত্র গুন্ডামি, দমন করবে কে?
-
ফর্ম নয়, অন্য কারণে বসানো হয়েছে বৈভবকে, চুনকামের পর কী যুক্তি অধিনায়ক শ্রেয়সের?
-
আত্মীয়দের বাবা-মা সাজিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আধার কার্ড! তৃণমূল নেতাকে খুঁজছে পুলিশ