মঙ্গলবার নতুন বছরকে স্বাগত জানিয়েছে চিন (চৈনিক ক্যালেন্ডার অনুযায়ী)। তার মধ্যেই ভয়াবহ ঘটনা ঘটল ঝেংজি শহরে। ভয়ংকর বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন।
জানা গিয়েছে, বুধবার দুপুর ২টো নাগাদ হুবেই প্রদেশের ঝেংজি শহরে একটি বাজির দোকানে হঠাৎ বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে চারদিক। তারপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের জেরে দোকানটিতে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা আকাশ। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। দীর্ঘক্ষণ চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। কিন্তু কী কারণে আচমকা বিস্ফোরণটি হল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
গত রবিবার পূর্ব জিয়াংশু প্রদেশে এরকমই একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মৃত্যু হয় আট জনের। তার কয়েকদিন কাটতে না কাটতেই ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আসলে চিনে এখন ‘স্প্রিং উৎসব’ চলছে। তার উপর উদযাপিত হল নববর্ষও। সেই কারণেই দেশের বিভিন্ন প্রান্তে বসেছে বাজির দোকান। কিন্তু বুধবার ঝেংজি শহরের ওই বাজির দোকানে কী কারণে বিস্ফোরণটি হল, তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
সর্বশেষ খবর
-
‘হনুমান অংশ’-এর হাউজফুল প্রেক্ষাগৃহেও খালি রাখা হচ্ছে সিট নং ৯! কেন এমন সিদ্ধান্ত হল মালিকের?
-
দুবাইয়ে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান, ফিরে এল হ্যান্ডশেক বিতর্ক
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের পর বিচ্ছেদ! পালাবদল হতেই গ্রেপ্তার তৃণমূল ছাত্র পরিষদের নেতা
-
দামোদরের জলে ভেসেছে গ্রাম, সৎকারের জন্য নৌকায় শ্মশানে নিয়ে যাওয়া হল মৃতদেহ!
-
সোমবার থেকেই অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে ১৫০০ টাকা! কারা পাবেন?