সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ধনকুবের বিল গেটসের রাতের ঘুম কেড়ে নিয়েছে যুদ্ধ ও অতিমারী। এর আগে তিনি জলবায়ু বিপর্যয় ও সাইবার অ্যাটাকের ভয়াবহতা নিয়ে সকলকে সতর্ক করেছিলেন। কিন্তু সেগুলির চেয়েও যুদ্ধ ও অতিমারী তাঁকে অনেক বেশি ভাবাচ্ছে। সিএনবিসির সঙ্গে কথা বলার সময় এমনটাই জানিয়েছেন তিনি।
তবে তাঁর কাছে সবচেয়ে আশঙ্কার বিষয় হল কোভিড-১৯-এর মতো আর এক অতিমারী দরজায় টোকা দিলে তা সামলে ওঠার মতো পরিস্থিতিতে থাকবে কিনা দেশগুলি। আর সেক্ষেত্রে আমেরিকা গোটা বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে কিনা, সেটাই গেটসের। কেননা তাঁর মতে, করোনার সময় মার্কিন মুলুকের যে ভূমিকা সবাই আশা করেছিল, তা তারা দিতে পারেনি।
[আরও পড়ুন: ভাঙা হাতেই প্রতিবাদে পথে নামলেন মিঠুন, বিবেক জাগরণ যাত্রায় মহাগুরু]
বিল গেটসের আশঙ্কা, বর্তমানে গোটা বিশ্বে যে অস্থিরতা তৈরি হয়েছে তা থেকে অচিরেই বিশ্বব্যাপী ভয়ংকর যুদ্ধ বেঁধে যেতে পারে। আর যদি তা এড়ানো সম্ভবও হয়, তাহলেও আগামী ২৫ বছরের মধ্যেই ফের এক অতিমারী আছড়ে পড়তে পারে সভ্যতার বুকে।
অতিমারী বিল গেটসকে বহুদিন ধরেই ভাবাচ্ছে। ২০২২ সালে তিনি লিখেছিলেন ‘হাউ টু প্রিভেন্ট দ্য নেক্সট প্যান্ডেমিক’। সেখানে তিনি ২০২০ সালে বিশ্বব্যাপী শুরু হওয়া করোনা অতিমারীর মোকাবিলায় বহু দেশেরই প্রস্তুতির অভাবকে কাঠগড়ায় তুলেছিলেন। বিগত বেশ কয়েক বছর ধরেই মহামারী নিয়ে সতর্ক করে আসছেন বিল গেটস। এমনকী কোভিডের অনেক আগে ২০১৫ সালে বিল ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীর উপরে ‘সুপার ভাইরাস’ (Super-Virus) আক্রমণ হানবে। এবার ফের সেই আতঙ্কের সুরই দেখা গেল তাঁর মন্তব্যে।
[আরও পড়ুন: ‘খালি পেটে বিপ্লব হয় না, পুজোয় আছি, উৎসবে নেই’, অবস্থান স্পষ্ট করলেন স্বস্তিকা]
সর্বশেষ খবর
-
১৭ আগস্ট থেকেই ঢুকবে অন্নপূর্ণার টাকা, ‘ঝাড়াই বাছাই’ পর্ব নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী
-
দার্জিলিং থেকে ঢিল ছোড়া দূরত্ব, স্বাধীনতার সপ্তাহান্ত কাটান ‘অফবিট উত্তরবঙ্গে’
-
রাস্তায় নামলেই বাজেয়াপ্ত হবে টুলুর ২৪২টি গাড়ি! বিপদ বাড়ছে দুবাইয়ে লুকিয়ে থাকা ‘পাথরসম্রাটে’র
-
মহিলার অভাব, বিয়ের জন্য হাহাকার! নিঃসঙ্গ পুরুষদের কীভাবে ফাঁসাচ্ছে ‘ভুয়ো’ কনেরা?
-
মেসির দেশের জামাই রোনাল্ডো, জর্জিনার ৩৭ ক্যারেটের হিরের আংটির পর চর্চায় সোনার ওয়েডিং রিং