বিশ্বের ইতিহাসে অন্যতম কলঙ্কিত অধ্যায় এপস্টেইন মামলায় বিস্ফোরক স্বীকারোক্তি ধনকুবের বিল গেটসের। রুদ্ধদ্বার সাক্ষাৎকারে গেটস স্বীকার করে নিলেন এক মহিলা রুশ বিজ্ঞানীর পাশাপাশি বহু পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। তাঁদের সঙ্গে যৌনসম্পর্কেও লিপ্ত হন। শুধু তাই নয়, জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন জেফরি এপস্টেইনের দ্বারা যৌন নির্যাতনের শিকার হওয়া অনেকের আশেপাশে তিনি থাকতে পারেন। কিন্তু যৌন অপরাধের সঙ্গে সরাসরি তাঁর কোনও সম্পর্ক ছিল না।
চলতি মাসের শুরুতে মার্কিন কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটির তরফে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ধনকুবের বিল গেটসকে (Bill Gates)। মঙ্গলবার সেই জিজ্ঞাসাবাদের অনুলিপি প্রকাশ করা হয়েছে। যেখানে ৭০ বছরের বিল গেটস স্বীকার করে নিয়েছেন, যৌন অপরাধী এপস্টেইনের দ্বারা নির্যাতিতাদের কাছাকাছি তিনি থাকতে পারেন। একইসঙ্গে তিনি জানান, মাত্র ৩ বছর এপস্টেইনের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। এবং সেই সম্পর্ক সম্পূর্ণ পেশাদারিত্বের জায়গা থেকে ছিল। তবে পরে নাকি তাঁকে ব্ল্যাকমেইল করতে শুরু করেন এপস্টেইন। নিজের বয়ানে তিনজন মহিলার সঙ্গে পরকীয়া সম্পর্কের কথা স্বীকার করে নেন বিল গেটস। তাঁরা হলেন রুশ পরমাণু বিজ্ঞানী কারিমা নিগমাতুলিনা, রুশ ব্রিজ খেলোয়াড় মিলা আন্তোনোভা এবং অ্যালিস জ্যাকবস নেসেলরডট।
আরও পড়ুন:
রুশ পরমাণু বিজ্ঞানীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন বিল গেটস। লন্ডনে ওই বিজ্ঞানীর সঙ্গে গেটসের যৌন সম্পর্কও হয়।
গেটস বলেন, পরে নিজের স্ত্রী মেলিন্ডার কাছে এই পরকীয়া সম্পর্কের কথা স্বীকার করেছিলেন তিনি। ২০১৩ সাল নাগাদ স্ত্রীর কাছে এই তথ্য তিনি প্রকাশ করেন ওই দুই রুশ মহিলার সঙ্গে সম্পর্কের কথা। তবে জ্যাকবসের সঙ্গে সম্পর্কের ঘটনা ঘটে ২০১০ সালের আগে। ধনকুবের বলেন, স্ত্রী মেলিন্ডার কাছে এই তথ্য অত্যন্ত বেদনাদায়ক ছিল। তবে জন্য বিবাহ বিচ্ছেদের কোনও পরিস্থিতি তৈরি হয়নি। গেটস আরও জানিয়েছেন, রুশ পরমাণু বিজ্ঞানী নিগমাতুলিনার সঙ্গে তাঁর সম্পর্ক পেশাদারিত্বের জায়গা থেকে শুরু হয়েছিল। রোগের মডেলিং ও পারমাণবিক বিভাজনসংক্রান্ত কাজের মাধ্যমে তাঁদের পরিচয় হয়। লন্ডনে ওই বিজ্ঞানীর সঙ্গে গেটসের যৌন সম্পর্কও হয়। সেকথা এপস্টেইন ফাইলেও উল্লেখ ছিল।

এপস্টেইন ফাইলে বিল গেটসের যৌন সম্পর্কের বিষয়টিও উল্লেখ করা ছিল। এপস্টেইন দাবি করা করেছিলেন, তিনি গোপনে বিল গেটসকে ওষুধ দিয়েছিলেন। এবং গেটস তাঁর স্ত্রীকে সেই যৌন রোগের অ্যান্টিবায়োটিক দেওয়ার চেষ্টা করেন। তবে জিজ্ঞাসাবাদে সে দাবি পুরোপুরি খারিজ করেছেন গেটস। তিনি বলেন, “আমার কখনও এসটিডি হয়নি।” তবে এত জন মহিলার সঙ্গে বিল গেটসের পরকীয়ার সম্পর্কের কথা এই প্রথমবার সামনে এল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিবাহিত তরুণীর দুই প্রেমিক! প্রেমের দখল নিয়ে তুমুল সংঘর্ষে কাটা গেল একজনের হাত
-
আপনি স্নাতক উত্তীর্ণ? দেড় হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল এই ব্যাঙ্ক
-
স্বস্তির খবর টিম ইন্ডিয়ার জন্য, ফিটনেস পরীক্ষায় পাশ কোহলি, খেলবেন ইংল্যান্ড সিরিজ
-
চার মাসের সন্তান আবেগই, হাই কোর্টে অদিতির আগাম জামিন মিললেও গ্রেপ্তারের শঙ্কা দেবরাজের
-
চলন্ত লোকালে কুপিয়ে খুন! দেহ কামরায় ফেলে পালাল খুনি, ভয়ে কাঁপছেন যাত্রীরা