সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিপত্তি! আমেরিকার টেক্সাসে অবস্থিত স্পেসএক্সের উৎক্ষেপণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ। এর জেরে স্টারশিপের আগামী সব মিশন আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে বলে খবর। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহাতের খবর মেলেনি।
জানা গিয়েছে, বৃহস্পতিবার এলন মাস্কের স্টারশিপ ৩৬-এর একটি গুরুত্বপূর্ণ স্ট্যাটিক ফায়ার পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে স্পেসএক্সের উৎক্ষেপণ কেন্দ্র। ঠিক কী কারণে এই ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে সংস্থাটির তরফে। সূত্রের খবর, এই বিস্ফোরণের জেরে স্টারশিপের প্রোটোটাইপে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে স্টারশিপের আগামী সব মিশন আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে বলে খবর। আগামী ২৯ জুন সংস্থাটি তাদের পরবর্তী স্পেস স্টারশিপ উৎক্ষেপণের কথা ভাবছিল। কিন্তু তার মাঝেই ঘটে গেল অঘটন।
Fire department inbound. pic.twitter.com/09l8nJPmsh
— NSF – NASASpaceflight.com (@NASASpaceflight) June 19, 2025
প্রসঙ্গত, এবছর শুরুতেই ব্যর্থ হয় মাস্কের স্টারশিপ। উৎক্ষেপণের পর পরই নিয়ন্ত্রণ হারিয়ে ধ্বংস হয়ে যায় স্পেস স্টারশিপটি। লাইভ স্ট্রিমিং চলাকালীন দেখা যায় উৎক্ষেপণ হতে না হতেই ইঞ্জিন বন্ধ হয়ে যায় মহাকাশযানের। ওই অবস্থায় বাহামাসের উপর বিস্ফোরণে টুকরো টুকরো হয়ে যায় মহাকাশযানটি।
সর্বশেষ খবর
-
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার নোটিস দমকলের, আদালতের স্থগিতাদেশেও কাটছে না জট
-
নাচে-গানে হুল্লোড়! হাতি তাড়াতে মধ্যরাতে বসছে আসর, এক অন্য ছবি লালগড়ে
-
অত্যাধুনিক একে-২০৩ রাইফেলের গুলি সরবরাহ করবে আদানির সংস্থা, বিরাট চুক্তি সম্পন্ন
-
উথাল-পাথাল গঙ্গা, ভাসল ভূতনি দ্বীপের অন্তত ১৯টি গ্রাম, জলবন্দি প্রায় ২ লক্ষ মানুষ
-
দিমাগি নকশালের পর এবার ‘নারাজ ফুফা’, জিডিপি বিতর্ক উড়িয়ে বিরোধীদের তোপ মোদির