Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬
Benjamin Netanyahu

এটাও ফেক! নেতানিয়াহুর কফি খাওয়ার ভিডিওটি এআই-নির্মিত, দাবি গ্রকের

যুদ্ধকালীন ইজরায়েলে কোথায় নেতানিয়াহু, অবস্থান নিয়ে ধন্দ থাকছেই।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৬, ২০২৬, ১৫:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৬, ২০২৬, ১৫:৩৩

options
link
এটাও ফেক! নেতানিয়াহুর কফি খাওয়ার ভিডিওটি এআই-নির্মিত, দাবি গ্রকের zoom
যদি সত্যিই এই ভিডিও ফেক হয় তাহলে নেতানিয়াহুর 'আসল' অবস্থান কোথায়?

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) সংবাদ সম্মেলনের ভিডিওটি যে ফেক সেটা আগেই জানা গিয়েছিল। রবিবার একটি ভিডিওতে সেটি খণ্ডন করেছিলেন তিনি। কিন্তু এবার গ্রক দাবি করল নতুন ভিডিওটিও এআই দিয়ে তৈরি। ফলে প্রশ্ন উঠছে, নেতানিয়াহু তাহলে কোথায়?

সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে জল্পনা তৈরি হয়েছিল ধুন্ধুমার যুদ্ধে ইরানের হামলায় প্রাণ হারিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। সেই জল্পনায় জল ঢেলেছিল একটি ভিডিও। ভিডিওটির একটি নির্দিষ্ট মুহূর্তে নেতানিয়াহুর ডান হাতে ছয়টি আঙুল দেখা যায় বলে দাবি। এরপরই বিভিন্ন জল্পনা ছড়ায়। অনেকেই দাবি করেন, ভিডিওটি নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা হয়েছে। এর মধ্যেই রবিবার আরও একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেই ভিডিওতে ব্যঙ্গাত্মক সুরে নেতানিয়াহু বলেন, ‘‘আমি কফির জন্য মরতেও রাজি। দেশের জন্যও মরতে রাজি।’’ ভাইরাল হওয়া ভিডিওটি নিয়েও দেন প্রতিক্রিয়া। ক্যামেরার সামনে ইজরায়েলের প্রধানমন্ত্রী নিজের দুই হাত নাড়িয়ে বুঝিয়ে দেন, ওই ভিডিওর সঙ্গে ঠিক পার্থক্য কোথায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু এবার সেই ভিডিও নিয়েও উঠল প্রশ্ন। গ্রকের দাবি, এই ভিডিও সত্যি নয়। এআই দিয়ে তৈরি। কফির স্থবির অবস্থান ও ঠোঁটের নড়াচড়ার সঙ্গে কথাবার্তা না মেলার মতো নানা বিষয়েই নাকি তা স্পষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি পকেটের বাঁ হাতের ‘অস্বাভাবিক’ অবস্থান নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। সব মিলিয়ে নানা দিক থেকেই ভিডিওটি কৃত্রিম বলে মনে করা হচ্ছে।

গ্রকের দাবি, এই ভিডিও সত্যি নয়। এআই দিয়ে তৈরি। কফির স্থবির অবস্থান ও ঠোঁটের নড়াচড়ার সঙ্গে কথাবার্তা না মেলার মতো নানা বিষয়েই নাকি তা স্পষ্ট হয়ে যাচ্ছে।

যদি সত্যিই এই ভিডিও ফেক হয় তাহলে নেতানিয়াহুর ‘আসল’ অবস্থান কোথায়? তিনি কি সুস্থ রয়েছেন? এমন নানা প্রশ্ন উঠছে। ওয়াকিবহাল মহলের একাংশের অবশ্য মত, এই মুহূর্তে নেতানিয়াহু যে একেবারে গোপন অবস্থানে থাকবেন সেটাই স্বাভাবিক। আর তাই সত্যি ভিডিও প্রকাশ করে কোনওভাবে ‘শত্রুপক্ষ’কে নিজের অবস্থান জানার সুযোগ তিনি করতে দিতে চাইবেন না। সব মিলিয়ে নেতানিয়াহুকে ঘিরে জমে ওঠা কুয়াশা ক্রমেই ঘন হচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.