Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২ সেপ্টেম্বর ২০২৬
New York

পরপর ছুরির কোপ! টাইমস স্কোয়্যারে ‘খুন’ ব্যাঙ্ক অফ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হামলাকারী একজন মহিলা। পুলিশের গুলিতে তাঁরও মৃত্যু হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৬, ১৪:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৬, ১৪:২৪

options
link
পরপর ছুরির কোপ! টাইমস স্কোয়্যারে ‘খুন’ ব্যাঙ্ক অফ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট zoom
ব্যাঙ্ক অফ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এরিন পিয়াসেন্তি।
Advertisement

নিউ ইয়র্কে ব্যাঙ্ক অফ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এরিন পিয়াসেন্তিকে পরপর ছুরির কোপ। সোমবার টাইমস স্কোয়্যারে আততায়ী হামলায় মৃত্যু হল ওই আধিকারিকের। পাশাপাশি অতর্কিত এই হামলায় আহত হয়েছেন আরও একজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হামলাকারী একজন মহিলা। পুলিশের গুলিতে তাঁরও মৃত্যু হয়েছে।

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ব্যাঙ্ক অফ আমেরিকার নিউ ইয়র্ক (New York) সিটি অফিসে ‘ভাইস প্রেসিডেন্ট অফ বিজনেস সিলেকশন অ্যান্ড কনফ্লিক্টস’ পদে কর্মরত ছিলেন এরিন। সোমবার বিকেলে টাইমস স্কোয়্যারে এসেছিলেন তিনি। ভিড়ে ঠাসা এই এলাকায় অতর্কিতে তাঁর উপর হামলা চালায় এক মহিলা। ঘটনায় গুরুতর জখম হন ওই আধিকারিক। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এরিনের উপর হামলার আগে ৬৮ বছরের এক ব্যক্তির পেটে ছুরি চালিয়েছিলেন এই আততায়ী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এরিনের উপর হামলার আগে ৬৮ বছরের এক ব্যক্তির পেটে ছুরি চালিয়েছিলেন এই আততায়ী।

পুলিশের দাবি অনুযায়ী, এই ঘটনায় অভিযুক্ত হামলাকারী নিউ ইয়র্কের কুইন্সের বাসিন্দা ৪৯ বছরের পামেলা সিসনেরোস। দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। সোমবার টাইমস স্কোয়্যারে এসে নিজের ব্যাগ থেকে বড় ছুরি বের করে প্রথমে লোকজনকে ভয় দেখাতে শুরু করেন তিনি। এরপর প্রথমে ৬৮ বছরের ওই প্রবীণ ব্যক্তির পেটে ছুরি মারেন। তারপর তাঁর হামলার শিকার হন এরিন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। বারবার তাঁকে ছুরি ফেলে দেওয়ার অনুরোধ করা হলেও কথা শোনেননি। এরপর বাধ্য হয়ে মহিলার উপর গুলি চালায় পুলিশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গুলি চালানোর আগে আধিকারিকরা স্টান গান ব্যবহার করে পামেলাকে থামানোর চেষ্টা করেছিলেন, তবে ব্যর্থ হওয়ায় বাধ্য হয়ে গুলি চালাতে হয়। এই হামলার সঙ্গে সন্ত্রাসবাদের কোনও যোগ নেই বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.