যেন আবার ‘স্বাধীনতা’র গন্ধ পেয়েছেন ইরানবাসী। সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর (Ayatollah Ali Khamenei Death) পরই গোটা দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে উদযাপন। তার মাঝেই ইরানের নাগরিকদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বললেন, “এবার আপনারা সন্ত্রাসী শাসনকে উপরে ফেলুন।”
খামেনেইয়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই ইরানের রাস্তায় উদযাপনে বেরিয়ে পড়েছেন সেখানকার সাধারণ নাগরিকদের একাংশ। নাচ-গান স্লোগানে মুখর তেহরানে যেন কার্যত উৎসবের আমেজ। এই সংক্রান্ত একাধিক ছবি এবং ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও সেগুলির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। অনেকেই দাবি জানাচ্ছেন, নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি ইরানের হাল ধরুক। খামেনেইয়ের মৃত্যুর উদযাপনে পথে নেমে পড়েছেন হাজার হাজার মহিলা। হিজাব খুলেই মেতেছেন আনন্দ উদযাপনে।
আরও পড়ুন:

এদিকে ইরানের সুপ্রিম লিডারের মৃত্যুর পর মুখ খুলেছেন নেতানিয়াহু। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, “ইরানের নাগরিকগণ, এই সুযোগটি হাতছাড়া করবেন না। এই ধরনের সুযোগ প্রতিটি প্রজন্মে একবারই আসে। আপনারা পথে নামুন এবং এই শাসন ব্যবস্থার অবসান ঘটাতে ঐক্যবদ্ধ হোন। সন্ত্রাসী শাসনকে উপড়ে ফেলুন।” তিনি আরও বলেন, “আগামী দিনে আমরা এই সন্ত্রাসী সরকারের উপর আরও জোরে আঘাত হানব। ইরানের সাহসী জনগণকে অত্যাচারের শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করব। তাই আপনারাও ঐক্যবদ্ধ হোন।”
সর্বশেষ খবর
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’
-
তসরের পাঞ্জাবিতে ঠিক যেন বর! প্রাক্তন স্ত্রী সুস্মিতা মা হতেই এবার বিয়ের পিঁড়িতে সব্যসাচী?
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই