লাহোরে পাকিস্তানি পুলিশের গুলিতে মৃত্যু হল ৯ বছরের অস্ট্রেলিয়ান বালিকার। পাক পুলিশের দাবি, ডাকাত ধরতে গিয়ে ভুল করে গুলি চালানোয় মৃত্যু হয়েছে হানিয়া আহমেদ নামের ওই বালিকার। এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ পাক রাষ্ট্রপ্রধানদের সঙ্গে যোগাযোগ করে তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রশ্ন হল, কীভাবে ভুল করল পাক পুলিশ?
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আইনরক্ষকরা জানিয়েছে, লাহোর থেকে ৩০০ কিলোমিটার দূরে চাকওয়াল জেলার ঘটনা। গত ১০ জুন রাতে ভাড়ার গাড়িতে চেপে পাক বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান পরিবারটি এক আত্মীয়ের বাড়িতে রাতের খাবার খেয়ে ফিরছিল। হানিয়ার সঙ্গে ছিল তার মা-বাবা ও ভাই। মোটরবাইকে চেপে আসা দুই সশস্ত্র ডাকাত তাদের পথ আটকায়। তড়িঘড়ি পুলিশের আপৎকালীন নম্বরে ফোন করেন হানিয়ার বাবা। পুলিশ ঘটনাস্থলে আসছে দেখেই চম্পট দেয় ডাকাতরা। দুষ্কৃতীরা চলে গিয়েছে দেখেই হানিয়াদের গাড়িও গন্তব্যে রওনা দেয়।
পুলিশের দাবি, দ্রুত গাড়িটি চলে যাচ্ছে দেখে পুলিশকর্মীরা অনুমান করেন এটিও বুঝি ডাকাতদের গাড়ি। তারা গুলিতে ঝাঁজরা করে দেন ওই গাড়িটিকে। এর জেরেই গুলিবিদ্ধ হয় ৯ বছরের হানিয়া আহমেদ, তার ভাই ও বাবা। ভুল বোঝার পর আশঙ্কাজনক তিনজনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে হানিয়ার।
বিষয়টি জানাজানি হতেই ইসালামাবাদের উপর চাপ আসে অস্ট্রেলিয়া দিক থেকে। ইতিমধ্যে পাঞ্জাব পুলিশের যে আধিকারিক হানিয়াদের গাড়িতে প্রথমে গুলি চালান, তাঁকে হেফাজতে নিয়ে খুনের অভিযোগ মামলা দায়ের হয়েছে। সঙ্গী পুলিশকর্মীদের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। এই বিষয়ে অস্ট্রেলিয়ার মুখ্যমন্ত্রীর মন্তব্য, “অস্ট্রেলিয়া আশা করে যে, এই পরিস্থিতির ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা হবে এবং যথাযথ তদন্ত করা হবে।”
সর্বশেষ খবর
-
নেওড়া ভ্যালির জঙ্গলে বাড়ছে বিলুপ্তপ্রায় ফায়ারফক্স লেসার পান্ডা! বর্ষা মিটলেই হবে সমীক্ষা
-
ক্লাসে মুখ্যমন্ত্রীর ছবিতে থুতু, প্রস্রাব! ভিডিও ভাইরাল হতেই গ্রেপ্তার শিলিগুড়ির স্কুলপড়ুয়া
-
প্রথম স্ত্রীর কথা লুকিয়ে বিয়ে, অশান্তি হতেই খুন! সোদপুর হত্যা কাণ্ডে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
-
মেলেনি অ্যাম্বুল্যান্স! অটোতেই ৪ সন্তান প্রসব মহিলার, মৃত্যু সদ্যোজাতদের
-
ভারতে ‘বিষাক্ত’ পাকিস্তানি ক্রিম, ব্যবহার করে কিডনির রোগে আক্রান্ত বহু মহিলা!