ভয়াবহ বিপর্যয়ে ধূলিসাৎ নেপালের বহু অংশ। হাজারের বেশি মানুষের মৃত্যু। প্রায় সাড়ে চার হাজার মানুষ এখনও নিখোঁজ। ধ্বংসস্তূপ সরিয়ে এখনও চলছে উদ্ধারকাজ। কিন্তু এর মধ্যেই নতুন হুঁশিয়ারি। মঙ্গলবার সকালে নেপালের প্রশাসনের তরফে জানানো হয়েছে, সেদেশের বহু জেলায় ফের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আশঙ্কা রয়েছে হড়পা বানের!
এই বিষয়ে আরও খবর
জানা যাচ্ছে, নেপালের পূর্ব, মধ্য ও পশ্চিম দিকের জেলাগুলিতে নতুন করে সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গেই নিকটবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে। এর মধ্যে নুয়াকোট ও রাসুয়া জেলায় হড়পা বান ধেয়ে আসতে পারে। এছাড়াও তাপলেজুং, শঙ্খুয়াসভা, সোলুখুম্বু, খোটাং, ওখালধুঙ্গা, রামেচাপ-সহ বেশ কয়েকটি জেলায় জলস্তর বৃদ্ধি এবং আকস্মিক বন্যার মাঝারি ঝুঁকি রয়েছে। পশ্চিম নেপালে, সতর্কতা রয়েছে গোর্খা, লামজুং, ডলপা, রুকুম পূর্ব, রুকুম পশ্চিম ইত্যাদিতে। সব মিলিয়ে বাড়ছে আতঙ্ক।
নেপালের পূর্ব, মধ্য ও পশ্চিম দিকের জেলাগুলিতে নতুন করে সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গেই নিকটবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে। এর মধ্যে নুয়াকোট ও রাসুয়া জেলায় হড়পা বান ধেয়ে আসতে পারে।
উল্লেখ্য, হড়পা বানে বিধ্বস্ত নেপাল। একের পর এক মর্মান্তিক ছবি উঠে আসছে ছোট্ট দেশটি থেকে। বন্যার কবলে পড়া একটি বাড়ি থেকেই উদ্ধার হয়েছে ২৩ জনের দেহ! জানা গিয়েছে, নেপালের নুয়ানকোট এলাকার ওই একটি বাড়ি থেকেই ২৩টি দেহ মিলেছে। প্রাথমিকভাবে অনুমান, মৃতরা সকলে একই পরিবারের সদস্য। অন্যদিকে, নেপালে হড়পা বানে মৃতের সংখ্যা প্রায় হাজার ছুঁয়ে ফেলেছে। এখনও পর্যন্ত ৯৬২ জনের মৃত্যুর খবর মিলেছে। এখনও সাড়ে চার হাজার মানুষ নিখোঁজ। আর এর মধ্যেই নতুন করে আতঙ্কের আবহ তৈরি হল সতর্কবার্তাকে ঘিরে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
প্রবল বৃষ্টিতে ত্রিপলের নিচে স্কুলের পঠনপাঠন, জল-কাদায় ভিজে পড়ুয়ারা! কেন এই দুরাবস্থা?
-
পঞ্চমী থেকে দশমী প্যান্ডেল হপিংয়ের প্ল্যান! ট্রেন্ডিং ফ্যাশনে সেজে উঠুন পুরুষরা, রইল টিপস
-
সিরিজের মাঝে ছাঁটাই কোচ-অধিনায়ক! ‘পাকিস্তানে এটাই হয়, ভরসা রাখুন’, খোঁচা ভারতীয় তারকার
-
হাওড়া দখলে বাড়তি গুরুত্ব, পৃথক ইস্তেহার বিজেপির, নেওয়া হচ্ছে বিশিষ্টদের পরামর্শ
-
একঘেয়ে ডিম সেদ্ধ ছেড়ে সকালের জলখাবারে ডিম যোগ করুন এই ৫ অনন্য উপায়ে



