Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬
Indonesia earthquake

৪৮ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প! ধ্বংসপুরী ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩

রিখটার স্কেলে সোমবারের ভূমিকম্পের তীব্রতা ৫.৯।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২৬, ১১:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২৬, ১১:৫১

options
link
৪৮ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প! ধ্বংসপুরী ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩ zoom
১৫ আগস্ট। ভূমিকম্পে কার্যত মৃত্যুপুরী ইন্দোনেশিয়া।
Advertisement

শনিবারের ভূমিকম্পের ভয়াবহতা কাটতে না কাটতেই ফের কেঁপে উঠল ইন্দোনেশিয়া। দু’দিন কাটার আগেই সোমবার ভোরে ফের ভূমিকম্প। জার্মানির রিসার্চ সেন্টার সূত্রের খবর, রিখটার স্কেলে সোমবারের ভূমিকম্পের তীব্রতা ৫.৯। ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার সকালে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল ফ্লোরেন্স প্রদেশের ৬টি এলাকা। রবিবার উদ্ধারকর্মীরা রাত পর্যন্ত আরও ছয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যার ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩। অন্যদিকে বাড়ি-ঘর হারিয়ে হাজার হাজার মানুষ এখনও খোলা আকাশের নিচে এসে পড়েছেন। ছয়টি জেলায় ধ্বংসস্তুপের নিচে কেউ চাপা পড়ে আছে কি না, তা খুঁজতে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত তিনটি জেলা—মাঙ্গারাই, পূর্ব মাঙ্গারাই এবং নাগেকিওয়ের উপর বিশেষ নজর রয়েছে প্রশাসনের।

Advertisement

সিক্কা জেলার রাজধানী মাউমেরে-তে অবস্থিত অনুসন্ধান ও উদ্ধারকারী দলের প্রধান ফাতুর রহমান বলেন, “আমরা অধিকাংশ ভূমিধস পরিষ্কার করেছি এবং আগে বিচ্ছিন্ন হয়ে পড়া গ্রামগুলোর সঙ্গে সড়ক যোগাযোগ পুনরায় চালু করেছি, তবে যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটার কারণে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হচ্ছে।” পূর্ব নুসা টেঙ্গারায় ৯০০টিরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছে বলে খবর। আরও ৪৫০টি বাড়িও ক্ষতিগ্রস্ত, এর ফলে প্রায় ৫,০০০ মানুষের আশ্রয়কেন্দ্রে ঠাঁই হয়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার দুর্যোগ প্রতিরোধ বিভাগের প্রধান জানিয়েছেন, শুধুমাত্র ফ্লোরেস অঞ্চলেই অন্তত ২৪১টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.