সাড়ে ৩ দশক ধরে পরিষেবা দেওয়ার পর অবশেষে অবসরের পথে মার্কিন প্রেসিডেন্টের বাহন ‘এয়ারফোর্স ওয়ান’। সূচি অনুযায়ী, বৃহস্পতিবার ফ্রান্স থেকে শেষবার ওড়ার পর ভোররাতে অ্যান্ড্রুজে অবতরণ করে বিমানটি। মার্কিন প্রোটকল প্রধান মনিকা ক্রাউলি জানান, এটাই ছিল বোয়িং ৭৪৭-২০০ বি বিমানের শেষযাত্রা। গত ৩৫ বছর ধরে মার্কিন প্রেসিডেন্টদের পরিষেবা দিয়ে আসছিল বিমানটি। এয়ারফোর্স ওয়ান-এর পরিবর্তে কাতারের দেওয়া বোয়িং ৭৪৭ বিমান ব্যবহার করবেন প্রেসিডেন্ট ট্রাম্প।
এদিন সোশাল মিডিয়ায় বার্তা দিয়ে মনিকা বলেন, ‘গতরাতে এয়ারফোর্স ওয়ানের শেষ ফ্লাইটের আরোহী হতে পেরে আমি সম্মানিত। গত প্রায় ৪০ বছর ধরে সেই জর্জ এইচ ডব্লু বুশের সময় থেকে এটি আমেরিকার প্রেসিডেন্টদের পরিসেবা দিয়ে আসছে। এটা সবচেয়ে আধুনিক বিমান ছিল না কিন্তু আরামদায়ক ছিল। আর প্রেসিডেন্টের সঙ্গে এই বিমানে প্রতিটি সফর ছিল সুন্দর। বিদায় এবং ধন্যবাদ তুমি আমাদের অনেক পরিষেবা দিয়েছ।’ বোয়িং ৭৪৭-২০০ বি-কে অবসরে পাঠিয়ে এবার কাতারের উপহারে দেওয়া আরও অত্যাধুনিক বিমান পেতে চলেছেন ট্রাম্প।
আরও পড়ুন:
বোয়িং ৭৪৭-২০০ বি-কে অবসরে পাঠিয়ে এবার কাতারের উপহারে দেওয়া আরও অত্যাধুনিক বিমান পেতে চলেছেন ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, কাতারের উপহারে দেওয়া বোয়িং ৭৪৭ বিমানকে প্রেসিডেন্টের জন্য শীঘ্রই নিয়োগ করা হচ্ছে। যাবতীয় সংস্কার ও উড়ানের পরীক্ষাও সম্পন্ন হয়েছে। জানা যাচ্ছে, আগামী মাসে সাউথ ডাকোটার মাউন্ট রাশমোর যাবেন মার্কিন প্রেসিডেন্ট সেই সফরেই নয়া বিমানের উদ্বোধন হবে। নয়া এই বিমানটিকে ঐতিহ্যবাহী ‘জ্যাকি কেনেডি’ ডিজাইনের পরিবর্তে লাল, সাদা ও নীল রঙে রাঙানো হয়েছে। উল্লেখ্য, ৪০০ মিলিয়ন ডলারের (৩৩০০ কোটি টাকার) এই বিলাসবহুল বিমান ট্রাম্পকে উপহারে দিয়েছে কাতারের শাহী পরিবার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘রক্তের বদলা রক্ত’, এবার ট্রাম্পের গোটা পরিবারকে কফিনবন্দির ‘শপথ’ ইরানের
-
এনআরএসে বিড়াল সন্ত্রাস!
-
সর্বদল বৈঠকের আগেই মোদি সাক্ষাতে সুদীপ, বাংলার উন্নয়নে হাতে হাত মিলিয়ে কাজের বার্তা
-
রবিবারই কি মেসির শেষ ম্যাচ? রহস্যময় জবাব স্কালোনির, চাপমুক্ত থাকার বার্তা মেসির
-
কলকাতা মেডিক্যাল কলেজ ৫০০০ রোগী, বেড ১৯০০!