Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৬ আগস্ট ২০২৬
Afghanistan

আফগানিস্তানের প্রত্যাঘাত, পাকিস্তানে ভয়ংকর এয়ারস্ট্রাইক তালিবানের, ধ্বংস বহু আইএস ঘাঁটি

তালিবানের দাবি, ওই অঞ্চলে থাকা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসান প্রোভিন্সের (ISIS-K) একাধিক জঙ্গি ঘাঁটি সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মৃত্যু হয়েছে বহু জঙ্গির।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২৬, ১০:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২৬, ১০:০৭

options
link
আফগানিস্তানের প্রত্যাঘাত, পাকিস্তানে ভয়ংকর এয়ারস্ট্রাইক তালিবানের, ধ্বংস বহু আইএস ঘাঁটি zoom
পাকিস্তানে ভয়ংকর এয়ারস্ট্রাইক তালিবানের।
Advertisement

পাক বায়ুসেনার হামলার জবাবে এবার পাকিস্তানের মাটিতে ঢুকে ভয়ংকর হামলা চালাল আফগানিস্তান। ডুরান্ড লাইন পেরিয়ে খাইবার পাখতুখোয়া ও বালোচিস্তানে চলল মুহুর্মুহু ড্রোন ও বিমান হামলা। বুধবার সকালে এই তথ্য প্রকাশ্যে এনেছে আফগানিস্তানের তালিবান প্রশাসন। তালিবানের দাবি, ওই অঞ্চলে থাকা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসান প্রোভিন্সের (ISIS-K) একাধিক জঙ্গি ঘাঁটি সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মৃত্যু হয়েছে বহু জঙ্গির।

আফগানিস্তানের সংবাদ সংস্থা টোলো নিউজের রিপোর্ট অনুযায়ী, আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রকের তরফে এই হামলার কথা নিশ্চিত করা হয়েছে। তালিবানের দাবি, সীমান্তবর্তী ওই অঞ্চলে আইএস জঙ্গি ঘাঁটিগুলি আফগানিস্তানের সাধারণ নাগরিকদের উপর প্রাণঘাতী হামলার লক্ষ্যে ব্যবহৃত হচ্ছিল। যার জেরেই এই হামলা। তালিবান প্রশাসনের দাবি, পাকিস্তানের আশ্রয়ে ফুলেফেঁপে ওঠা আইএস জঙ্গিদের বিরুদ্ধে একেবারে নিখুঁত ও পরিকল্পিত হামলা চালানো হয়েছে। হামলায় বহু জঙ্গির মৃত্যু হয়েছে, তবে একজনও সাধারণ নাগরিককে নিশানা করা হয়নি। প্রশাসনের তরফে সতর্কবার্তা দেওয়া হয়েছে, ভবিষ্যতে আফগানিস্তানের নিরাপত্তায় কোনও আঁচড় পড়লে একজনও জঙ্গি বা তাদের ঘাঁটি রেহাই পাবে না।

Advertisement

তালিবানের দাবি, সীমান্তবর্তী ওই অঞ্চলে আইএস জঙ্গি ঘাঁটিগুলি আফগানিস্তানের সাধারণ নাগরিকদের উপর প্রাণঘাতী হামলার লক্ষ্যে ব্যবহৃত হচ্ছিল। যার জেরেই এই হামলা।

উল্লেখ্য, গত রবিবার রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজৌরে সীমান্তবর্তী অঞ্চলে এয়ার স্ট্রাইক চালিয়েছিল পাক সেনা। তাদের হামলায় অন্তত ৩৫ জনের মৃত্যু হয়। মৃতদের তালিকায় বেশিরভাগই ছিল শিশু। জানা গিয়েছে, সীমান্তবর্তী ওই অঞ্চলে সামরিক ভাষায় ‘ডবল ট্যাপ’ হামলা চালানো হয়েছে। যার জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল বহু।

জানা যায়, রাত ১২.৩০ নাগাদ পাকিস্তানের বিমানবাহিনী এই অভিযান চালায়। মূলত ৩টি জেলাকে টার্গেট করা হয় পাকতিকা জ্ঞান, পাকতিকা চমকানি এবং কুনারের মারাওয়াড়া জেলা। সাধারণ মানুষের ঘরবাড়ি ও মসজিদ লক্ষ্য করে এই হামলা চলে। রাত ১২.৫৫ নাগাদ এই তিন জেলায় ব্যাপক বোমা হামলা চালানো হয়। হামলার পর গ্রামবাসীরাই ছুটে এসে ধংসস্তূপের নিচে আটকে পড়া মহিলা ও শিশুদের উদ্ধারের কাজে নেমে পড়েন। প্রথম হামলার মাত্র ২৫ মিনিট পর সেই যুদ্ধবিমানগুলি ফিরে এসে আবারও হামলা চালায়। পরিকল্পিত এই দ্বিতীয় হামলার জেরে মৃতের সংখ্যা অনেকখানি বেড়ে যায়। পাকিস্তানের সেই হামলার পর এবার পালটা জবাব মিলল আফগানিস্তানের তরফে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.