Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Afghan forces

এয়ার স্ট্রাইকের প্রতিশোধ, আফগানিস্তানের জবাবি হামলায় মৃত ১৪ পাকিস্তানি সেনা

চলতি সপ্তাহে কাবুল, কান্দাহার-সহ একাধিক প্রদেশে হামলা চালিয়েছে পাকিস্তান। তালিবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেন, 'বেছে নিরীহ নাগরিকদের নিশানা করা হয়েছে। ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে।’

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০২৬, ২০:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০২৬, ২০:১০

options
link
এয়ার স্ট্রাইকের প্রতিশোধ, আফগানিস্তানের জবাবি হামলায় মৃত ১৪ পাকিস্তানি সেনা zoom
আফগান সেনা। ফাইল ছবি

পাকিস্তানের এয়ার স্ট্রাইকের হামলার পালটা প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছিল আফগানিস্তান। সেইমতো এবার জবাবি হামলা শুরু করল কাবুল। ডুরান্ড লাইনে পাকিস্তানের সেনা ঘাঁটি লক্ষ্য করে জবাবি হামলায় পাক সেনার ১৪ জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রক। সব মিলিয়ে দুই দেশের মধ্যে চলমান সংঘাত আরও ভয়াবহ আকার নিতে চলেছে বলে মনে করা হচ্ছে।

আফগানিস্তান প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পাকিস্তানের হামলার জবাবে সম্প্রতি আফগান সেনার তরফে হামলা চালানো হয়েছিল ডুরান্ড লাইনের পূর্বে কুনার ও নাঙ্গারহার প্রদেশে। এই সেনা অভিযানে ১৪ জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন আরও ১১ জন। এক সেনা ট্যাঙ্ক ও এক বিদেশি গাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। আফগানিস্তানের তরফে জানানো হয়েছে, এই অভিযান পাকিস্তানের হামলার পালটা জবাব। এর পাশাপাশি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যাচ্ছে, এই অভিযানে এক পরিবারের ৪ সদস্যের মৃত্যু ও ৩ জনের আহত হয়েছেন।

Advertisement

আফগান সেনার তরফে হামলা চালানো হয়েছিল ডুরান্ড লাইনের পূর্বে কুনার ও নাঙ্গারহার প্রদেশে। এই সেনা অভিযানে ১৪ জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন আরও ১১ জন।

উল্লেখ্য, গত মাস থেকেই রক্তাক্ষয়ী সংঘাতে জড়িয়েছে পাকিস্তান এবং আফগানিস্তান। পাকিস্তানের অভিযোগ, টিটিপি-সহ একাধিক জঙ্গিগোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে আফগানিস্তান। তাদের নিকেশ করতেই দফায় দফায় এয়ারস্ট্রাইক চালানো হয় আফগানিস্তানে। লাগাতার পাকিস্তানি হামলার পালটা দিতে গত ২৬ ফেব্রুয়ারি রাতে পাক সীমান্ত পেরিয়ে আক্রমণ করে আফগান ফৌজ। পাকিস্তানের অন্তত ১২টি পোস্ট আফগানিস্তানের দখলে এসেছে বলেও দাবি করে তালিবান প্রশাসনের। মৃত্যু হয় পাকিস্তানের ৫৫ জন সেনা জওয়ানের। সেই হামলার পালটা আফগানিস্তানের একাধিক এলাকায় আক্রমণ করেছে পাকিস্তান। সেই হামলা এখনও বজায় রয়েছে।

চলতি সপ্তাহে ফের কাবুল, কান্দাহার-সহ একাধিক প্রদেশে হামলা চালিয়েছে পাকিস্তান। তালিবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেন, ‘বেছে নিরীহ নাগরিকদের নিশানা করা হয়েছে। ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে।’ অন্যদিকে, ইসলামাবাদের দাবি, এয়ারস্ট্রাইকের মূল লক্ষ্য ছিল জঙ্গিদের খতম করা। তালিবান সরকার দীর্ঘদিন ধরে বহু জঙ্গি গোষ্ঠীকে পোষণ করে আসছে। সেই সন্ত্রাসবাদীরাই বারবার পাকিস্তানকে রক্তাক্ত করছে। তাদের খতম করতেই এই অভিযান চালানো হয়েছে। তবে ইসলামাবাদের এই দাবি খারিজ করে দিয়েছে তালিবান। পালটা তারা জানিয়ে দিয়েছে, শীঘ্রই প্রত্যাঘাত করা হবে। এবার পাকিস্তানের বিরুদ্ধে জবাবি হামলা শুরু করল আফগানিস্তান।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.