Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Indian Worker Death

কুয়েতের জল শোধনাগারে ইরানের হামলায় মৃত্যু ভারতীয়র, এখনও পর্যন্ত যুদ্ধের বলি ৮

ইরান ও আমেরিকার যুদ্ধে রক্ত ঝরছে ভারতীয়দের। এবার কুয়েতে ইরানের হামলায় মৃত্যু হল আরও এক ভারতীয় নাগরিকের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৬, ১৪:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৬, ১৪:৫৬

options
link
কুয়েতের জল শোধনাগারে ইরানের হামলায় মৃত্যু ভারতীয়র, এখনও পর্যন্ত যুদ্ধের বলি ৮ zoom
ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত কুয়েতের জল পরিশোধন কেন্দ্র।

ইরান ও আমেরিকার যুদ্ধে রক্ত ঝরছে ভারতীয়দের। এবার কুয়েতে ইরানের হামলায় মৃত্যু হল আরও এক ভারতীয় নাগরিকের (Indian Worker Death)। সবমিলিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ জন ভারতীয়ের। এর আগে সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবিতে মৃত্যু হয়েছিল এক ভারতীয় নাগরিকের।

কুয়েতের সংবাদমাধ্যম সূত্রের খবর, সম্প্রতি কুয়েতের বিদ্যুৎ ও জল পরিশোধন কেন্দ্রে হামলা চালিয়েছিল ইরান। সেই হামলার পর কুয়েতের বিদ্যুৎ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইরানের হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ ও জল পরিশোধন কেন্দ্র। এই হামলায় এক ভারতীয়ের নাগরিক-সহ ২ জন কর্মীর মৃত্যু হয়েছে। হামলার পর দ্রুত ওই কেন্দ্র সারাইয়ের কাজ চলছে। যদিও এই হামলা নিয়ে ইরানের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি সামনে আসেনি। তবে রিপোর্ট বলছে, মধ্যপ্রাচ্যের নানা প্রান্তে ইরানের এই হামলার জেরে এখনও পর্যন্ত ৮ জন ভারতীয়ের মৃত্যু হয়েছে।

Advertisement

ইরানের হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ ও জল পরিশোধন কেন্দ্র। এই হামলায় এক ভারতীয়ের নাগরিক-সহ ২ জন কর্মীর মৃত্যু হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মাটিতে হামলা চালিয়েছিল আমেরিকা। সেই হামলার পর গোটা মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়েছে ইরান। বেপরোয়া সেই আক্রমণে মৃত্যু হচ্ছে একের পর এক ভারতীয়ের। যুদ্ধের পর থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী ২ জনের মৃত্যু হয় এবং ওমানে মৃত্যু হয় ২ জনের। এছাড়া বাণিজ্যিক জাহাজে হামলার মৃত্যু হয় আরও ৩ জনের। এরপর কুয়েতে ইরানের হামলায় মৃত্যু হল আরও এক ভারতীয়ের।

উল্লেখ্য, প্রায় একমাস ধরে পশ্চিম এশিয়ায় চলতে থাকা যুদ্ধে এখনও পর্যন্ত হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত আরও বহু। এই মধ্যপ্রাচ্যেই প্রায় এক কোটি ভারতীয় কর্মসূত্রে থাকেন। যুদ্ধ তাঁদের জীবনে সংকট ডেকে এনেছে। অন্যদিকে জানা যাচ্ছে, যুদ্ধের কফিনে শেষ পেরেক পুঁততে ইরানের খার্গ দ্বীপ দখলের প্রস্তুতি শুরু করেছে আমেরিকা। পালটা মধ্যপ্রাচ্যকে শুকিয়ে মারতে কুয়েত, সৌদির মতো দেশগুলির জল সংশোধনাগারগুলিতে হামলা চালাচ্ছে ইরান।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.