Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ২০ জুলাই ২০২৬
Palestinian Baby Killed

৭ মাসের প্যালেস্তিনীয় শিশুকে গুলি করে মারল ইজরায়েলি সেনা! বর্বরতায় স্তম্ভিত বিশ্ব, হাহাকার পরিবারের

একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত শুক্রবার হেবরনের তেল রুমিদা এলাকায় বাবা-মায়ের সঙ্গে গাড়িতে করে যাচ্ছিল ওই শিশু। সেই সময় তাঁদের পথ আটকায় ইজরায়েলি সেনারা। গাড়ি থামাতে বলে তাঁদের। কিন্তু অভিযোগ, তাতে কর্ণপাত করেননি তাঁরা। ইহুদি সেনার হাত থেকে বাঁচতে গাড়ি ছুটিয়ে চলেন তাঁরা। ঠিক তখনই গাড়ি লক্ষ্য করে গুলিবৃষ্টি করে ইজরায়েলি সেনা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০২৬, ১৩:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০২৬, ১৩:০৪

options
link
৭ মাসের প্যালেস্তিনীয় শিশুকে গুলি করে মারল ইজরায়েলি সেনা! বর্বরতায় স্তম্ভিত বিশ্ব, হাহাকার পরিবারের zoom
নিহত সেই প্যালেস্তিনীয় শিশু। ছবি: সংগৃহীত।
Advertisement

প্যালেস্তিনীয় ভূখণ্ড ওয়েস্ট ব্যাঙ্কে ফের ইজরায়েলি আগ্রাসন। ৭ মাসের এক শিশুকে গুলি করে মারল ইহুদি সেনা। ঘটনায় স্তম্ভিত গোটা বিশ্ব। খবরটি ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় উঠেছে।

একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত শুক্রবার হেবরনের তেল রুমিদা এলাকায় বাবা-মায়ের সঙ্গে গাড়িতে করে যাচ্ছিল ওই শিশু। সেই সময় তাঁদের পথ আটকায় ইজরায়েলি সেনারা। গাড়ি থামাতে বলে তাঁদের। কিন্তু অভিযোগ, তাতে কর্ণপাত করেননি তাঁরা। ইহুদি সেনার হাত থেকে বাঁচতে গাড়ি ছুটিয়ে চলেন তাঁরা। ঠিক তখনই গাড়ি লক্ষ্য করে গুলিবৃষ্টি করে ইজরায়েলি সেনা। তাতেই গুরুতর আহত হন ৭ মাসের ওই শিশু। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনায় আহত হয়েছে তার বাবা ফাহদ আবু হাইকালও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এক ইজরায়েলি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ফাহদ বলেন, “সেনাবাহিনীর নির্দেশ মতো আমি তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে দিই। গাড়ির পিছনের আসনে ছিলেন আমার স্ত্রী। তাঁর কোলেই আমাদের ৭ মাসের সন্তান ছিল। গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সেনা। আমার হাত ছুঁয়ে গুলি গিয়ে আমার শরীর ফুঁড়ে গেয়।” গাড়ি না থামানোর যে অভিযোগ উঠেছে, তা তিনি খারিজ করে দিয়েছেন। বলেন, “ওদের মতো আমি গাড়ি থামিয়েছিলাম। আমার হাত স্টিয়ারিঙে ছিল। কিছু বলার সুযোগ না দিয়েই তারা গুলি চালায়। ঘটনাটি ঘটেছে দিনের আলোয়। তারা পরিষ্কার দেখতে পাচ্ছিলেন গাড়ির মধ্যে কে কে আছে! ইচ্ছাকৃতভাবে তারা গুলি চালিয়েছে।” এই ঘটনার পর মুখ খুলেছে ইজরায়েলি ডিফেন্স ফোর্স। গোটা বিষয়টি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে তারা। নিহত শিশুর বাবাও ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছেন। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.