Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬
Earthquake

কলম্বিয়ার পর ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, জারি সুনামি সতর্কতা

শনিবার ভোরে কম্পনের মাত্রা ছিল ৭.৭।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২৬, ১০:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২৬, ১০:৩৬

options
link
কলম্বিয়ার পর ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, জারি সুনামি সতর্কতা zoom
ছবি: বিবিসি।
Advertisement

শনিবার ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭। মার্কিন ভূতত্ত্ব সর্বেক্ষণ (ইউএসজিএস) জানিয়েছে, কম্পনের পরই জারি হয়েছে সুনামি সতর্কতা। মাত্র চার মাস আগেই শক্তিশালী ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছিল ১৭,০০০-এরও বেশি দ্বীপ নিয়ে গঠিত দ্বীপপুঞ্জের দেশটি। এদিন ফের মাটি কেঁপে উঠতেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর মিলেছে।

এদিনের ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর এখনও বিশদে জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ভয়াবহ কম্পনের জেরে তাসের ঘরের মতোই ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। কম্পনের কেন্দ্রস্থল ছিল পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের এন্ডে শহর থেকে ৬৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে। প্রথমকম্পনটির পরেও অন্তত তিনটি শক্তিশালী আফটার শকের কথা জানা গিয়েছে। সেগুলির মাত্রা ছিল যথাক্রমে ৫.৯, ৫.৬ এবং ৬.১।

Advertisement

প্রসঙ্গত, গত এপ্রিলেও ভয়াল ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়া। ৭.৪ মাত্রার সেই কম্পনে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। এর আগে ২০২২ সালেও প্রবল কম্পনে বিপর্যস্ত হয় ইন্দোনেশিয়ার সিয়ানজুর। পরের দিন প্রতিবেশী সলোমন আইল্যান্ডেও কম্পন অনূভূত হয়। জোড়া ভূমিকম্পে অন্তত ২৬৮ জনের মৃত্যু হয় সেদেশে। এমনকী, স্কুলের নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়ার পরেও অতিরিক্ত সময় নিয়ে পড়াশোনা করা খুদেদের উপর ভেঙে পড়ে আস্ত স্কুল। বহু শিশুর মৃত্যু হয় কম্পনের জেরে। 

রিং অফ ফায়ারের উপর অবস্থিত হওয়ার কারণেই এই দেশে বারবার দেখা যায় ভূমিকম্প। সময়ে সময়ে জেগে ওঠে আগ্নেয়গিরিও। ভূকম্পন থেকে অগ্ন্যুৎপাত- জনজীবন বিপর্যয়ের ঘটনা অহরহই ঘটে। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.