ফের রক্তস্নাত আমেরিকা (USA)। আইওয়া প্রদেশের মাস্কাটিন শহরে এলোপাথড়ি গুলিতে মৃত্যু হল ৬ জনের। এত জনকে খুনের পর হামলাকারী নিজেও আত্মঘাতী হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশে অনুমান পারিবারিক দ্বন্দ্বের জেরেই মর্মান্তিক এই ঘটনা ঘটেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী সোমবার দুপুরে এই মর্মান্তিক হামলার ঘটনা ঘটে। মাস্কাটিনের পুলিশ প্রধান অ্যান্থনি কিস জানিয়েছেন, দুপুর ১২টা নাগাদ গুলি চলার খবর পায় পুলিশ। হামলাকারী দুটি বাড়ি ও একটি দোকানকে নিশানা করে এলোপাথাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের। একটি বাড়ি থেকে ৪ জনের, অন্য একটি বাড়ি ও দোকান থেকে ২ জনের দেহ উদ্ধার হয়। জানা যাচ্ছে, হামলাকারী ৫২ বছরের প্রৌঢ় রায়ান উইলিস ম্যাকফারল্যান্ড। ৬ জনকে খুনের পর এলাকা থেকে পালিয়ে যায় অভিযুক্ত।
আরও পড়ুন:
মাস্কাটিনের পুলিশ প্রধান অ্যান্থনি কিস জানিয়েছেন, দুপুর ১২টা নাগাদ গুলি চলার খবর পায় পুলিশ। হামলাকারী দুটি বাড়ি ও একটি দোকানকে নিশানা করে এলোপাথাড়ি গুলি চালায়।
এই অবস্থায় অভিযুক্তের খোঁজের তল্লাশি অভিযানে নামে পুলিশ। ব্যাপক তল্লাশির পর অভিযুক্তের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মনে করা হচ্ছে, পুলিশ এলাকা ঘিরে ফেললে গ্রেপ্তারির আশঙ্কায় নিজেই নিজেকে গুলি করেন রায়ান। পুলিশ তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। পুলিশের দাবি অনুযায়ী, মৃতরা সকলেই রায়ানের আত্মীয় ছিলেন। পারিবারিক বিবাদের জেরেই এই হিংসার সূত্রপাত। যদিও পুলিশের তরফে নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মূলস্রোতের স্কুলে পড়বে দিব্যাঙ্গ শিশুরাও! পরিকাঠামো উন্নয়নে নজর রাজ্যের
-
ষষ্ঠ বিদেশি সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল, এক বছরের জন্য লাল-হলুদে আইভোরি কোস্টের স্ট্রাইকার
-
ফুচকার লোভ দেখিয়ে নাবালিকাকে ‘ব্যাড টাচ’! গ্রেপ্তার প্রতিবেশী ‘দাদু’, উত্তরপাড়ায় হুলস্থুল
-
চূড়ান্ত হয়ে গেল কলকাতা লিগের ডার্বির দিনক্ষণ, বারাসতে মুখোমুখি হবে মোহন-ইস্ট
-
বুধে বালুরঘাটে সুকান্তের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী, মেনুতে থাকছে কোন বিশেষ মাছ?