Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Somalia

সোমালিয়া উপকূলে তুরস্কের অস্ত্র বোঝাই জাহাজে জলদস্যুর হামলা, ছয় ভারতীয় নাবিক-সহ অপহৃত ১০

পুন্টল্যান্ড উপকূলের অদূরে ক্যামেরুনের পতাকাবাহী পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা চালায় জলদস্যুরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৬, ১৬:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৬, ১৬:৫৩

options
link
সোমালিয়া উপকূলে তুরস্কের অস্ত্র বোঝাই জাহাজে জলদস্যুর হামলা, ছয় ভারতীয় নাবিক-সহ অপহৃত ১০ zoom
মূল ঘটনার ভিত্তিতে এআই দ্বারা নির্মিত ছবি।
Advertisement

সোমালিয়ার (Somalia) পুন্টল্যান্ড উপকূলের অদূরে ক্যামেরুনের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে জলদস্যুর হামলা। ছয় ভারতীয়-সহ ১০ জন্য নাবিককে অপহরণ করেছে তারা। সোমালিয়ার প্রশাসন জানিয়েছে, জলদস্যুরা তুরস্কের অস্ত্রবাহী ওই জাহাজটিকে নুগাল উপকূলের দিকে নিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত খোঁজ নেই অপহৃতদের।

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, সোমবার পুন্টল্যান্ডের ইল জেলার মাররায়া উপকূল থেকে প্রায় সাড়ে তিন নটিক্যাল মাইল দূরে ‘লুতুফ’ নামের একটি বাণিজ্যিক জাহাজকে ঘিরে ধরে জলদস্যুদের দল। আট সদস্যের এই কুখ্যাত দলটি গত ২৬ এপ্রিল ‘সোয়ার্ড’ নামের আরেকটি বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের ঘটনায় জড়িত। শেষ খবরে জানা গিয়েছে, জাহাজটিকে পুন্টল্যান্ডের ডাঙ্গোরোইয়ো জেলার গারমালের নিকটবর্তী উপকূলের দিকে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

সোমালিয়া প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জাহাজটি মোগাদিশুতে অবস্থিত তুরস্কের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের জন্য অস্ত্র, যোগাযোগ সংক্রান্ত যন্ত্রাংশের সরঞ্জাম, যেমন স্যাটেলাইট ফোন ইত্যাদি বহন করছিল। ‘পোলার মুভমেন্ট শিপিং’ সংস্থার মালিকানাধীন ‘লুতুফ’ নামের এই পণ্যবাহী জাহাজটি। ৬ জন ভারতীয় নাবিক ছাড়াও জাহাজটিতে একজন তুরস্কের নাগরিক, একজন জর্জিয়ান এবং দু’জন সার্বিয়ান নিরাপত্তারক্ষী ছিলেন। এখন পর্যন্ত সোমালিয়া, তুরস্ক, ক্যামেরুন কিংবা ভারত, কোনও দেশই জাহাজে জলদস্যুর হামলার বিষয়টি নিয়ে মুখ খোলেনি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.