যুদ্ধ মানেই দু’পক্ষের দাবি ও পালটা দাবি। শনিবার যুদ্ধ ঘোষণা দেওয়ার পর এবার সাফল্যের খতিয়ান দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার তিনি দাবি করলেন, ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বের ৪৮ জনের মৃত্যু হয়েছে। ‘আশাতিত সাফল্য’ এসেছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের। উল্লেখ্য, এই হামলাতেই মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইর।
ফক্স নিউজকে তিনি বলেন, “আমরা যে সাফল্য পাচ্ছি তা কেউ বিশ্বাস করতে পারছে না। এক ধাক্কায় ৪৮ জন শীর্ষ নেতাকে নিকেশ করা গিয়েছে। আরও দ্রুত অভিযান চলছে।” আলাদা করে সংবাদমাধ্য়ম সিএনবিসিকে ট্রাম্প বলেন, ইরানে আমেরিকার সামরিক অভিযান “নির্ধারিত সময়ের আগেই” শেষ হবে। বিষয়টি “খুব ভালোভাবে এগিয়ে চলেছে”।
ট্রাম্প যখন এই দাবি করছেন তখন পালটা হামলা চালাচ্ছে ইরান। মধ্য ইজরায়েলে বেইত শেমেশ শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। অন্তত ২০ জন আহত হয়েছেন। অন্যদিকে দুবাই, আবুধাবি, রিয়াধ, দোহার মার্কিন ঘাঁটি লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে তেহরান। শেষ খবর, আমেরিকার গর্বের রণতরী আব্রাহাম লিঙ্কনে আছড়ে পড়েছে ইরানি ক্ষেপণাস্ত্র। তাতে ঠিক কতখানি ক্ষয়ক্ষতি হয়েছে, কেউ হতাহত হয়েছি কিনা তা এখনও স্পষ্ট নয়।
এদিকে দুবাই, আবুধাবির মতো জনবহুল অঞ্চলে ইরানি হামলায় ফুঁসছে আরব আমিরশাহী। প্রতিবেশীদের উপর হামলা না চালানোর হুঁশিয়ারি দিয়ে ইরানকে সতর্ক হওয়ার বার্তা দিয়েছে আমিরশাহী। স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, “হুঁশে ফিরুন। আপনার যুদ্ধ সম্পূর্ণ আপনার। প্রতিবেশীদের সঙ্গে নয়।”
সর্বশেষ খবর
-
মধ্যপ্রদেশে বিজেপির হ্যাটট্রিক! কংগ্রেসের মনোনয়ন বাতিল, রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩ প্রার্থী
-
আতশ কাঁচের তলায় কৃষক বন্ধু-বাংলা শস্য বিমার তালিকাও! করতে হবে পুনরায় আবেদন
-
মেডিক্যাল কলেজের অধ্যাপকদের পদোন্নতিতে আর স্বজনপোষণ নয়! বড় পদক্ষেপ রাজ্যের
-
স্বরূপ গ্রেপ্তার হতেই খেলা শেষ! প্র্যাকটিস বন্ধ সুরুচির, আদৌ খেলবে শ্রীভূমি-ডায়মন্ড হারবার?
-
চাকরির ‘টোপ’ দিয়ে হাতানো জমিতে প্রাসাদ! জনতার বিক্ষোভে ‘গৃহবন্দি’ তৃণমূল নেতা