Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬
Houthi Attacks

মধ্যপ্রাচ্যের যুদ্ধে নয়া মোড়, ইয়েমেনের সেনাঘাঁটিতে হামলা ইরানপন্থী হাউথির, নিহত অন্তত ৩০

২০২২ সালের পরে এটাই ইয়েমেন সেনার উপর হাউথিদের সবেচেয়ে বড় হামলা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২৬, ১৩:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২৬, ১৩:০৩

options
link
মধ্যপ্রাচ্যের যুদ্ধে নয়া মোড়, ইয়েমেনের সেনাঘাঁটিতে হামলা ইরানপন্থী হাউথির, নিহত অন্তত ৩০ zoom
ছবি: সংগৃহীত।
Advertisement

মধ্যপ্রাচ্যের যুদ্ধ নতুন মোড় নিল। বৃহস্পতিবার সৌদি আরব সমর্থিত ইয়েমেনের সরকারি সেনার বিরুদ্ধে বড় ধরনের হামলা চালাল ইরানের অন্যতম সহযোগী সশস্ত্র গোষ্ঠী হাউথি। আন্তর্জাতিক সংবাদ সংস্থার দাবি, ওই হামলায় ৩০ জন ইয়েমেন সেনা নিহত হয়েছেন। আরও ৫০ জন গুরুতর আহত হয়েছেন। ২০২২ সালের পরে এটাই ইয়েমেন সেনার উপর হাউথিদের সবেচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা। এলাকা থেকে সরে না গেলে ওই নিরাপত্তা রক্ষীরা বাঁচতে পারবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছে হাউথি গোষ্ঠী।

সৌদিপন্থী ইয়েমেন সরকার জানিয়েছে, মারিব ও হাদরামাউত প্রদেশে সেনাঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইতিমধ্যে হামলার দায়ি স্বীকার করেছে ইরান-সমর্থিত শিয়া বিদ্রোগী গোষ্ঠী হাউথি। হাউথি ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে আল-রুয়াইক, আল-আবর ও আল-থানিয়াহ এলাকায় সৌদি-সমর্থিত বাহিনীর সেনাঘাটিতে। এই হামলায় শতাধিক যোদ্ধা হতাহত হয়েছেন। এই হামলার নিন্দা করেছে ইয়েমেনে নিযুক্ত আমেরিকান মিশন। হুথিদের এই হামলা ‘ইয়েমেনের জনগণের বিরুদ্ধে তাদের চালানো সন্ত্রাসবাদের আরও একটি দৃষ্টান্ত’ জানিয়েছে তারা।

Advertisement

প্রসঙ্গত, ২০১৪ সালে হাউথিরা রাজধানী সানা দখল করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সৌদি আরবে নির্বাসনে যেতে বাধ্য করে। এর পর থেকেই ইয়েমেন গৃহযুদ্ধ চলছে। ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় সংঘর্ষ শুরুর পরে ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল ইরানপন্থী এই গোষ্ঠী। সে সময় ইজরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল তারা। অপরপক্ষে ২০১৫ সাল থেকে বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে সৌদি মদতপুষ্ট ইয়েমেনের সেনা। ছোটখাটো সংঘর্ষ লেগেই ছিল। বৃহস্পতিবার রাতে ক্ষেপণাস্ত্র, ড্রোনের বড়সড় হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠী।  

উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ডের (সেন্টিকম) বাহিনী চলতি বছরের গোড়ায় হাউথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিল। সৌদি আরবের মদতপুষ্ট ইয়েমেনের সুন্নি মুসলিম গোষ্ঠীর সরকারও শিয়া বিদ্রোহী গোষ্ঠী হাউথিদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালায়। এরপরেও রাজধানী সানা-সহ উত্তর ইয়েমেনের বিভিন্ন অংশ এখনও হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। এই অবস্থায় শিয়া বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে পালটা হামলার সম্ভাবনা ষোলোয়ানা। মধ্যপ্রাচ্যে শান্তি আপাতত শিকেয়।  

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.