Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Iran-US War

মধ্যপ্রাচ্যে ফের শুরু যুদ্ধ! আমিরশাহীতে ইরানের ড্রোন হামলায় আহত ৩ ভারতীয়, কী বলল নয়াদিল্লি?

একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, এদিন আমিরশাহীর রাজধানী ফুজাইরাহ প্রধান তেল ভাণ্ডার লক্ষ্য করে পরপর ড্রোন হামলা চালায় ইরান। তবে ঘটনায় তেল ভাণ্ডারের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি। যদিও এই হামলায় আহত হয়েছে তিন ভারতীয় নাগরিক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০২৬, ১৭:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০২৬, ১৭:০১

options
link
মধ্যপ্রাচ্যে ফের শুরু যুদ্ধ! আমিরশাহীতে ইরানের ড্রোন হামলায় আহত ৩ ভারতীয়, কী বলল নয়াদিল্লি? zoom
আমিরশাহীতে ড্রোন হামলা চালাল ইরানের। ছবি: সংগৃহীত।

আশঙ্কা সত্যি করে মধ্যপ্রাচ্যে ফের শুরু হয়ে গেল যুদ্ধ (Iran-US War)! সোমবার সংযুক্ত আরব আমিরশাহীর তেল ভাণ্ডার লক্ষ্য করে ড্রোন হামলা চালাল ইরান। আহত হয়েছেন তিন ভারতীয় নাগরিক। এই ঘটনার কড়া নিন্দা জানিয়েছে নয়াদিল্লি।

আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, এদিন ১৫টি ক্ষেপণাস্ত্র এবং ৪টি ড্রোন নিয়ে হামলা চালায় ইরান। রাজধানী ফুজাইরাহর প্রধান তেল ভাণ্ডার লক্ষ্য করে শানানো হয় আক্রমণ।তবে ঘটনায় তেল ভাণ্ডারের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি। যদিও এই হামলায় আহত হয়েছে তিন ভারতীয় নাগরিক। ফুজাইরাহ তেল ভাণ্ডারে হামলার ঘটনা প্রথম নয়। এর আগে গত ১৪ মার্চ এখানে হামলা চালায় তেহরান। যার জেরে আগুন লেগে যায় ফুজাইরাহ বন্দরে। ফলে সাময়িকভাবে বন্ধ থাকে বন্দর। সেই ঘটনার পর ফের ফুজাইরাহ তেল ভাণ্ডার লক্ষ্য করে ড্রোন হামলা চালাল তেহরান।

Advertisement

ইরানের এই হামলার কড়া নিন্দা জানিয়েছে ভারত। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তাঁর এক্স হ্যান্ডলে একটি বিবৃতি প্রকাশ করছেন। সেখানে তিনি লিখেছেন, ‘ফুজাইরাহতে হামলায় তিন ভারতীয় আহত হয়েছেন। এটি নিন্দনীয়। জনবসতি এবং নিরীহ নাগরিকদের উপর আক্রমণ অবিলম্বে বন্ধ হওয়া উচিত।’ আলোচনা এবং কূটনীতির মাধ্যমেই তিনি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। তবে তেহরান হামলার বিষয়টি সরাসরি খারিজ করেনি। মঙ্গলবার সকালে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘আমেরিকা কিংবা আমিরশাহীর পুনরায় কোনও চোরাবালিতে জড়িয়ে পড়া নিয়ে সতর্ক থাকা উচিত।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.