Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১ সেপ্টেম্বর ২০২৬
Kerala Women killed in US

একজনকে পিষে দিল গাড়ি, একজনের মৃত্যু ছুরির কোপে! আমেরিকায় মৃত্যু কেরলের ২ তরুণীর

মার্কিন পুলিশ সূত্রে খবর, মৃতাদের নাম অঞ্জনা হরি (৩৫) এবং অ্যান মেরি ম্যাথিউ (৪০)। দু’ জনেই একে অপরকে চিনতেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩২ বছর বয়সি অনিলাকে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা। জানা যাচ্ছে, ধৃত তরুণী দু’জনের বন্ধু ছিলেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩১, ২০২৬, ২২:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩১, ২০২৬, ২২:১৪

options
link
একজনকে পিষে দিল গাড়ি, একজনের মৃত্যু ছুরির কোপে! আমেরিকায় মৃত্যু কেরলের ২ তরুণীর zoom
আমেরিকায় প্রাণ গেল দুই ভারতীয়ের। ছবি: সংগৃহীত।
Advertisement

আমেরিকায় ফের প্রাণ গেল ভারতীয়ের। একজনের মৃত্যু হয়েছে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায়, অন্য জনকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিহত দুই তরুণী কেরলের বাসিন্দা।

মার্কিন পুলিশ সূত্রে খবর, মৃতাদের নাম অঞ্জনা হরি (৩৫) এবং অ্যান মেরি ম্যাথিউ (৪০)। দু’ জনেই একে অপরকে চিনতেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩২ বছর বয়সি অনিলাকে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা। জানা যাচ্ছে, ধৃত তরুণী দু’জনের বন্ধু ছিলেন। মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ঘটনার একদিন আগে তিন জন দীর্ঘক্ষণ সময়ও কাটিয়েছিলেন। প্রথমে তাঁরা ওনাম উৎসবে যোগ দিয়েছিলেন। এরপর একটি প্রেক্ষাগৃহে তাঁরা সিনেমা দেখেছিলেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৮ আগস্ট দুপুরের দিকে মিলপিটাস এলাকায় গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন অঞ্জনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। অন্যদিকে, অ্যানকে নিজের বাড়ির ভিতরই মৃত অবস্থায় পাওয়া যায়। তরুণীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। অঞ্জনা এবং অ্যানের মৃত্যুর মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আরও তথ্য জানতে জেরা করা হচ্ছে অনিলাকে। অন্যদিকে, দুই তরুণীর দেহ দেশে ফেরাতে ইতিমধ্য়েই তোড়জোড় শুরু করে দিয়েছে তাঁদের পরিবার।   

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.