সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় অস্ত্র আইন নিয়ে বিতর্ক অব্যাহত। এর মধ্যেই ফের সেখানে বন্দুকবাজের হামলা। এবার উত্তর ক্যারোলিনায় সপ্তাহান্তের একটি পার্টিতে বন্দুকবাজের হামলা। শনিবারের ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। আহত অনেকে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলটি দক্ষিণ ক্যারোলিনা সীমান্তের কাছে র্যালি থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। মোট ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। বাকিদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শহরের শেরিফ জানিয়েছেন, খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে আইনরক্ষকরা সেখানে পৌঁছনোর আগেই পার্টিতে যোগ দেওয়া ১৫০ জন এলাকা ছাড়েন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত হত্যাকারী বন্দুকবাজের খোঁজ মেলেনি। কাউকে গ্রেপ্তার করা হয়নি।
সর্বশেষ খবর
-
নোয়াপাড়ার প্রাক্তন বিধায়কের আপ্তসহায়ককে থেঁতলে খুন! প্রকাশ্যে হাড়হিম সিসিটিভি ফুটেজ
-
যত্রতত্র স্লোগান লেখা রুখতে পদক্ষেপ, সব মেডিক্যাল কলেজে থাকবে প্রতিবাদের দেওয়াল
-
রান্নার পোড়া গন্ধে টেকা দায়! রুম ফ্রেশনারে চাপা না দিয়ে, গন্ধ দূর করুন সহজ টিপস মেনে
-
দিলেমপেরিসকে নিয়ে ক্ষোভ ভক্তদের মধ্যেই, কেন ম্যাচের পর মিডিয়া এড়ালেন মোহনবাগান কোচ?
-
ডিগ্রি হাতে নতুন উড়ানের প্রস্তুতি, আইইএম-এর কনভোকেশনে নজর কাড়ল একঝাঁক পড়ুয়া