Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬
Pakistan Hospital Fire

পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড! মৃত অন্তত ১৫ সদ্যোজাত

প্রশ্ন উঠছে পাকিস্তানের স্বাস্থ্য পরিকাঠামো ও সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২৬, ১৪:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২৬, ১৪:৩২

options
link
পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড! মৃত অন্তত ১৫ সদ্যোজাত zoom
ছবি: সংগৃহীত।
Advertisement

ইসলামাবাদের এক সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে (Pakistan Hospital Fire) অন্তত ১৫ জন সদ্যোজাত শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালের এই ঘটনায় শোকের ছায়া পাকিস্তানে। প্রাথমিক সূত্র থেকে জানা যাচ্ছে, শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্রের কম্প্রেসার বিস্ফোরণের ফলে এই বিধ্বংসী আগুন লেগেছে বলে জানা যাচ্ছে।

ইসলামাবাদের বৃহত্তম হাসপাতাল ‘পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস’-এর গাইনোকোলজি ওয়ার্ডের নবজাতক নার্সারিতে এই দুর্ঘটনা ঘটেছে। ওই নার্সারিতে মোট ১৬ জন সদ্যোজাত ছিল। মাত্র একজনকেই জীবিত অবস্থায় সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আগুন লাগার খবর মিলতেই দ্রুত সেখানে হাজির হয় দমকল। আগুন নিয়ন্ত্রণে আনা হলেও এড়ানো যায়নি এতগুলি মৃত্যু! ১৫টি তাজা প্রাণ ঝরে গিয়েছে। মনে করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

Advertisement

জেলা প্রশাসনের তরফে পাকিস্তানের সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, মৃত শিশুদের মধ্যে ১৪ জন সম্পূর্ণ দগ্ধ হয়ে গিয়েছে। আগুন নিভে গেলেও এখনও হাসপাতালের বহু অংশের উত্তাপ অত্যন্ত বেশি। এই পরিস্থিতিতে ‘কুলিং অপারেশন’ (তাপ কমানোর কাজ) শুরু হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্তের জন্য অতিরিক্ত ডেপুটি কমিশনারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই মর্মান্তিক ঘটনায় ‘গভীর শোক ও আন্তরিক দুঃখ’ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, অবিলম্বে তদন্ত পরিচালনার নির্দেশ দিয়েছে তাঁর প্রশাসন। বিবৃতিতে বলা হয়েছে, ‘শিশুদের ক্ষেত্রে এমন পরিস্থিতি অপূরণীয় ক্ষতি।’ উল্লেখ্য, কয়েকদিন আগে এই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আস হয়েছিল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.