Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ১১ জুলাই ২০২৬
Vietnam

ভিয়েতনামে ডুবল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, মৃত অন্তত ১৫, চালু হেল্পলাইন

ভিয়েতনামের ফু কুওক দ্বীপে বেড়াতে গিয়ে নৌকা ডুবে মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের। ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০২৬, ১৬:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০২৬, ১৬:৩০

options
link
ভিয়েতনামে ডুবল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, মৃত অন্তত ১৫, চালু হেল্পলাইন zoom
ভিয়েতনামের ফু কুওক দ্বীপে দুর্ঘটনার কবলে নৌকা। ছবি সোশাল মিডিয়া থেকে প্রাপ্ত।

পর্যটক বোঝাই নৌকা ডুবে ভয়ংকর দুর্ঘটনা ভিয়েতনামে। দেশটির ফু কুওক দ্বীপে বেড়াতে গিয়ে নৌকা ডুবে মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের। মৃতরা সকলেই ভারতীয় নাগরিক বলে জানা যাচ্ছে। ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে। এই ঘটনায় হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে দূতাবাসের তরফে। জানা যাচ্ছে, স্থানীয় প্রশাসনের তরফে এই দুর্ঘটনার বিষয়ে বিশদ তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এই দুর্ঘটনার কথা এক্স হ্যান্ডেলে প্রকাশ্যে এনেছে ভারতীয় দূতাবাস। যেখানে বলা হয়েছে, ‘ভিয়েতনামের ফু কুওক দ্বীপে ভারতীয় পর্যটক বোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে।’ মর্মান্তিক এই দুর্ঘটনায় ভারতীয় নাগরিকদের সহায়তার জন্য হো চি মিন সিটিতে অবস্থিত ভারতীয় কন্স্যুলেট জেনারেল এবং হ্যানয়ে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে কন্ট্রোলরুম খোলা হয়েছে। দূতাবাসের তরফে জানানো হয়েছে, যে কোনও সহায়তার জন্য নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। যেগুলি হল, +84362817930, +84915523714 এবং +84334520414। পাশাপাশি হ্যানয়ের দূতাবাসে যোগাযোগ করা যাবে +84913089165 এই নম্বরে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা যাচ্ছে, এদিন দুর্ঘটনার খবর পাওয়ার পরই স্থানীয় প্রশাসনের তরফে শুরু হয় উদ্ধারকাজ। নৌকা উলটে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গে আশপাশে থাকা পর্যটকদের অন্যান্য নৌকাগুলি দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ও উদ্ধারকাজে যোগ দেয়। এক নৌকা চালকের দাবি, দুর্ঘটনার ৫ মিনিট পর তিনি সেখানে পৌঁছন এবং উলটে যাওয়া নৌকা থেকে কয়েকজন যাত্রীকে উদ্ধার করেন। উল্টে যাওয়া নৌকাটির ভেতরে বেশ কয়েকজন যাত্রী আটকা পড়ায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়ে। মাত্র কয়েকজন জীবিত অবস্থায় বের করে আনা সম্ভব হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার সময় আন থোইয়ের কাছে সমুদ্র উত্তাল ছিল। যার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। এখনও পর্যন্ত এই ঘটনায় ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি অনেকেই এখনও নিখোঁজ।

উল্লেখ্য, ভিয়েতনামে ভ্রমণকারী ভারতীয় পর্যটকদের সংখ্যা প্রতি বছর দ্রুত বেড়ে চলেছে। ২০২৩ সালে প্রায় ৩,৯২,০০০ ভারতীয় পর্যটক ভিয়েতনামে এসেছিলেন, যা ২০১৯ সালের তুলনায় তিনগুণ বেশি। ২০২৪ সালের মধ্যে এই সংখ্যা প্রায় ৫ লক্ষে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে। যা ভারতকে ভিয়েতনামের অষ্টম বৃহত্তম পর্যটন বাজারে পরিণত করবে। সাশ্রয়ী মূল্যের বিমান ভাড়া, ই-ভিসা সুবিধা, সুন্দর সমুদ্র সৈকত এবং সাংস্কৃতিক সাদৃশ্য ভারতীয়দের ভিয়েতনামে আকৃষ্ট করে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.