Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Ukraine

কৃষ্ণসাগরে ‘মৃত্যুফাঁদ’, ইউক্রেনের কাছে জাহাজে আটকে ১৩ ভারতীয় নাবিক

গত ১৯ জুলাই ইউক্রেনের ওডেসা বন্দর থেকে রওনা হওয়ার সময় ‘এমভি গোল্ডেন লিও’ জাহাজটি হামলার শিকার হয়। বাণিজ্যতরীটিতে মোট ১৭ জন নাবিক এবং নৌ-কর্মী ছিলেন। তাঁদের মধ্যে পাঁচজন ভারতীয়। ঘটনায় চারজন প্রাণ হারান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৯, ২০২৬, ১৬:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৯, ২০২৬, ১৬:১২

options
link
কৃষ্ণসাগরে ‘মৃত্যুফাঁদ’, ইউক্রেনের কাছে জাহাজে আটকে ১৩ ভারতীয় নাবিক zoom
কৃষ্ণসাগরে বাণিজ্যতরীতে হামলা। ফাইল ছবি।
Advertisement

হরমুজ প্রণালীর পাশাপাশি এবার কৃষ্ণসাগরেও হামলার শিকার হচ্ছে একের পর এক বাণিজ্যিক জাহাজ। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ৫ ভারতীয় নাবিকের। এই পরিস্থিতিতে ইউক্রেনের চর্নোমোরস্ক বন্দরে একটি জাহাজে আটকে পড়েছেন ১৩ জন ভারতীয় নাবিক। এমনটাই জানিয়েছে ফরওয়ার্ড সিমেনস ইউনিয়ন অফ ইন্ডিয়া (এফএসইউআই)। তারা সতর্ক করেছে, ওই বন্দরের কাছে লাগাতার হামলা চালাচ্ছে রাশিয়া। ফলে প্রাণ সংকটে নাবিকরা।

নাবিক সংগঠন তাদের এক্স হ্যান্ডলে লিখেছে, ‘জাহাজটির নাম এমভি আমির ১। বর্তমানে এটি ইউক্রেনের চর্নোমোরস্ক বন্দরে রয়েছে। বাণিজ্যতরীটিতে ১৫ জন নাবিক রয়েছেন। তাঁদের মধ্যে ১৩ জন ভারতীয়। ওই বন্দরের কাছেই লাগাতার চলছে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা। আতঙ্কে দিন কাটাচ্ছেন নাবিকরা।’ ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাঁদের দ্রুত দেশে ফেরাতে ভারত সরকারের কাছে আহ্বান জানিয়েছে সংগঠনটি। তারা একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, জাহাজটির আশপাশের অঞ্চলে লাগাতার হামলা চলছে। কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ।

Advertisement

প্রসঙ্গত, গত ১৯ জুলাই ইউক্রেনের ওডেসা বন্দর থেকে রওনা হওয়ার সময় ‘এমভি গোল্ডেন লিও’ জাহাজটি হামলার শিকার হয়। বাণিজ্যতরীটিতে মোট ১৭ জন নাবিক এবং নৌ-কর্মী ছিলেন। তাঁদের মধ্যে পাঁচজন ভারতীয়। ঘটনায় চারজন প্রাণ হারান। আহত হন একজন। এই ঘটনার একদিন আগে ১৮ জুলাই রুশ জলসীমায় ‘এমভি ওমরফি’ নামে আরও একটি জাহাজে হামলা হয়। মৃত্যু হয় এক ভারতীয় নাবিকের। দুই হামলারই কড়া নিন্দা করে নয়াদিল্লি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.