গৃহযুদ্ধে ছারখার পাকিস্তান! গতকাল থানার সামনে বাইক বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে ২ জনের। মঙ্গলবার খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি পুলিশচৌকিতে গাড়ি-বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১১ জন পুলিশকর্মীর। মৃত্যু হয়েছে একটি শিশুরও। হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান (পাকিস্তান)।
এই হামলা হয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজউর জেলায়। পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস জানিয়েছে, বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে পুলিশচৌকিতে ঢুকে পড়ে কয়েক জন জঙ্গি। তার পরই জোরালো বিস্ফোরণ হয়। এর ফলে মৃত্যু হয়েছে ১১ জন পুলিশকর্মীর। এক মহিলা ও এক শিশু-সহ সাত জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেনা আবাসের সামনে পুলিশচোকির দিকে আচমকা ধেয়ে আসে জঙ্গিদের গাড়ি। তাদের আটকানোর চেষ্টা করলেও থামেনি গাড়ি। এর পর সেটি অস্থায়ী পুলিশচৌকিতে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।
প্রসঙ্গত, সোমবার সকালে খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাননু জেলায় একটি থানার সামনে মোটরসাইকলে বোমা বিস্ফোরণ হয়। এর ফলে মৃত্যু হয় এক শিশু-সহ দু’জনের। আহত হয় অন্তত ১৭ জন। গত কয়েক বছর ধরে উত্তর-পশ্চিম পাকিস্তানের এই প্রদেশে ধারাবাহিক ভাবে জঙ্গি হামলার ঘটনা ঘটে চলেছে। এই অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ লেগেই থাকে।
সর্বশেষ খবর
-
‘সজলের পুজোয় ঢাক বাজানো-ধুনুচি নাচের নিয়ম জানুন’, সুদীপার নিশানায় ‘মুখোশধারী’ টলিউড
-
পুলিশের নজর এড়াতে শাড়ির আড়ালে লুকিয়ে তৃণমূল কর্মী! শেষমেশ কী হল?
-
এবার তৃণমূলে ভবনেও পচা ডিমের আশঙ্কা? কাউন্সিলরদের বৈঠক বাতিল মমতার
-
ফের রক্তাক্ত নানুর! দুই গোষ্ঠীর লড়াইয়ে চলল গুলি, মৃত ১, গ্রামে মোতায়েন পুলিশ
-
‘ভয়ংকর রকম কমে গিয়েছে’, ভারতের জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ মাস্কের