ভোট যেন তাঁদের কাছে দুঃস্বপ্ন ছিল। কখনও অন্ধকারে কখনও বা শাসকের চোখ রাঙানিতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতেন ফলতার (Falta) জনগণ। তবে রাজ্যের রাজনৈতিক রং পরিবর্তনে, পালটে গেছে ফলতার আবহাওয়া। খোশ মেজাজে, আতঙ্ক কাটিয়ে ভোট দিচ্ছেন সকলে।
আগের নির্বাচনগুলিতে EVM-এ আতর লাগিয়ে রাখার অভিযোগ তুলেছেন ফলতার ভোটারদের একাংশ। তাঁদের দাবি, ভোট দিয়ে বেরনোর পরই হাত শোঁকা হতো! কারোর আবার অভিযোগ, অন্ধকার ঘরে ভোট দিতেন তাঁরা, কাকে ভোট দিলেন জানতেই পারতেন না! এখন আর সে সব নেই!
এবারের পুনর্নির্বাচনে (Falta) ছবিটা একেবারে অন্যরকম। রাজ্যজুড়ে গেরুয়া ঝড়ে একপ্রকার দেখা নেই তৃণমূলের। এতদিন ধরে যারা একের পর এক কুকীর্তি ঘটিয়েছে তারাই এখন ব্যাকফুটে! ফলতা দাপিয়ে বেড়াচ্ছেন বিজেপির দেবাংশু পাণ্ডা। দেবাংশুর আমলে ভালোই আছেন, নির্ভয়ে ভোট দিচ্ছেন, দাবি ফলতার বাসিন্দাদের।
আরও ভিডিও
সর্বশেষ খবর
-
‘গর্ভাবস্থায় ও আমার…’, রাঘবকে নিয়ে কোন সিক্রেট ফাঁস করলেন পরিণীতি?
-
মারাদোনার বিশ্বজয়ের মাঠে উদ্বোধনী ম্যাচে জয়ী মেক্সিকো, ৩টি লাল কার্ড দেখিয়ে চর্চায় রেফারি
-
‘ভয়ংকর হামলা’র হুমকি দিয়েও ইউ টার্ন! ইরানের সঙ্গে ‘সন্ধি’র পথে ট্রাম্প, আপাতত আক্রমণ স্থগিত
-
‘আইপ্যাকই ভরাডুবির কারণ’, হারের পর বিস্ফোরক নির্বাচনে ‘নিষ্ক্রিয়’ অনুব্রত
-
শাকিরার পাওয়ার, মেক্সিকোর ঐতিহ্যে বিশ্বকাপের বোধন, উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন আর কারা?