কলকাতার ফুটপাথে পথ শিশুর দুধ গরম বিতর্কে জারি রাজনৈতিক বিতর্ক। ফুটপাথবাসী সহনাগরিকের প্রতি পুরমন্ত্রী অগ্নিমিত্রা পলের (Agnimitra Paul) ব্যবহারে সরব বাম-তৃণমূল শিবির।
এদিন পার্কস্ট্রিটের ফুটপাথবাসী ওই পরিবারের সঙ্গে দেখা করেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। পার্কস্ট্রিট থানার পুলিশকে ওই পরিবারের প্রতি মানবিক আচরণের অনুরোধ জানান কুণাল। অন্যদিকে বাম নেত্রী কনীনিকা ঘোষও অগ্নিমিত্রার আচরণের নিন্দা করেছেন।
যদিও রাজনৈতিক চাপানউতোরের মাঝেও পুরমন্ত্রীর পাশেই রয়েছেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচি। তাঁর দাবি, পরিবারটির নিরাপত্তার কথাই ভেবেছেন অগ্নিমিত্রা। সেটি ‘নেগেটিভ’ ভাবে দেখানো হচ্ছে বলে দাবি কৌস্তভের।
আরও ভিডিও
সর্বশেষ খবর
-
বাবা পরিযায়ী শ্রমিক, বহু কষ্টে পড়াশোনা, নিটে সফল আতাউলের স্বপ্ন হৃদরোগ বিশেষজ্ঞ হওয়া
-
ফি বৃদ্ধি, হয় না ক্লাস! পাক বিশ্ববিদ্যালয়ে তুলকালাম, পড়ুয়াদের বিক্ষোভের মাঝেই গুলি সেনা আধিকারিকের
-
লক্ষ্য পাহাড়ের উন্নয়ন, এবার কলকাতায় শমীকের সঙ্গে বৈঠকে গোর্খা নেতা গুরুং
-
প্রদেশ কংগ্রেসে আরও কোনঠাসা অধীর! বাতিল রবিবারের যোগদান, তৃণমূলীদের নিয়ে আপত্তি এআইসিসির
-
সেপ্টেম্বরেই ভারতে পুতিন! মস্কোয় বৈঠকে রুশ প্রেসিডেন্টকে মোদির বার্তা পৌঁছে দিলেন জয়শংকর