টুটুবাবুর প্রয়াণে শোকস্তব্ধ ময়দান (Tutu Bose Death)। অভিভাবকহীন মোহনবাগান সমর্থকরা। কলকাতা ময়দানে অজাতশত্রু যদি কেউ থেকে থাকেন, তাহলে তিনি টুটু বোস। ইস্ট-মোহনের দ্বন্দ্ব ভুলে সব ক্লাবের সব সমর্থকের কাছেই তিনি অভিভাবক-সম।
ভারতীয় ক্রীড়াপ্রশাসনে যুগাবসান। প্রয়াত প্রাক্তন মোহনবাগান সভাপতি তথা বিশিষ্ট ব্যবসায়ী স্বপনসাধন বোস ওরফে টুটুবাবু। মঙ্গলবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
টুটুবাবু ছিলেন আপামর মোহনবাগানের অভিভাবক। তাঁর স্বপ্নের প্রতিষ্ঠান ‘সংবাদ প্রতিদিন’ও অভিভাবকহীন হল। ভারতীয় ক্লাব প্রশাসনের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব। ১৯৯১ থেকে প্রায় ৩ দশক প্রত্যক্ষভাবে মোহনবাগান ক্লাব প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন টুটুবাবু।
বস্তুত কলকাতা ময়দানে অজাতশত্রু যদি কেউ থেকে থাকেন, তাহলে তিনি টুটু বোস। ইস্ট-মোহনের দ্বন্দ্ব ভুলে সব ক্লাবের সব সমর্থকের কাছেই তিনি অভিভাবক-সম।
আরও ভিডিও
সর্বশেষ খবর
-
সৈকতের সঙ্গে ‘ভুয়ো বিয়ে’ করে বিতর্কে! এবার সত্যি বিয়ে? প্রেমিকের সঙ্গে একান্ত মুহূর্ত ফাঁস প্রেরণার
-
কাশ্মীর সমস্যার সমাধান বাস্তবায়িত হতে পারে কোন পথে?
-
কলা পেকে নরম হয়ে গিয়েছে? ফেলে না দিয়ে রেস্তরাঁর কায়দায় বানিয়ে ফেলুন লোভনীয় ডেজার্ট
-
প্রথমবার এসএসবি-র অনুষ্ঠানে শুভেন্দু, মমতাকে নিশানা করে শাহ বললেন, ‘ডাকলেও আসতেন না’
-
ওয়ানডে বিশ্বকাপে বৈভব! যশস্বী-সহ বাদ নামীরা, প্রাক্তনীর ‘বম্ব স্কোয়াড’ নিয়ে শোরগোল