অভিষেকে আর নেই ভরসা, ছাঁটা হল ডানা! ড্যামেজ কন্ট্রোলে নতুন করে দায়িত্ব বণ্টন?
মমতার তৃণমূল কংগ্রেসে নতুন দায়িত্বে কারা রয়েছেন? তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদের দায়িত্বে আনা হল আরও ২ জনকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদে যুগ্ম দায়িত্বে ডেরেক ওব্রায়েন ও দোলা সেন। সুব্রত বক্সির জায়গায় তৃণমূলের নতুন রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্য সহ-সভাপতি পদে সাজদা আহমেদ, মমতাবালা ঠাকুর ও নয়না বন্দ্যোপাধ্যায়
আরও ভিডিও
এদিকে, যুব তৃণমূল সভাপতি পদে সায়নী ঘোষ। মহিলা তৃণমূল সভাপতি পদের দায়িত্বে মালা রায়। তৃণাঙ্কুরকে সরিয়ে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি করা হল প্রিয়াঙ্কা অধিকারীকে।
আইএনটিটিইউসি-র সভাপতি করা হল মলয় ঘটককে। এই পদের দায়িত্বে ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে, বঙ্গ রাজনীতিতে পালা বদলের পর অবৈধভাবে জায়গা দখল মুক্ত করতে চলছে বুলডোজার। ঘুম উড়েছে হকারদের। এমন পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়াতে গুরু দায়িত্ব দেওয়া হল মদন মিত্রকে। যিনি তৃণমূলের রাজত্বকালের শেষের দিকে কার্যত ছিলেন নিষ্ক্রিয়।
তৃণমূলের রাজ্য মুখপাত্র হিসেবে থাকছেন চন্দ্রিমা ভট্টাচার্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র ও কুণাল ঘোষ।
সর্বশেষ খবর
-
ব্রাজিলের ক্লিনিকে বডি কাউন্ট ‘শূন্য’ করার দাম ১১ লক্ষ টাকা! কেন চিন্তাজনক এমন ট্রেন্ড?
-
জার্মানিতে বন্দুকবাজের হানা! মৃত অন্তত ৫, এলাকায় তুমুল আতঙ্ক
-
চাঙ্গা হবে অর্থনীতি, জাপান-হংকংয়ের মতো ভারতেও এবার ভাসমান বিমানবন্দর! তৈরি হচ্ছে কোন রাজ্যে?
-
আগস্টেই অভিন্ন দেওয়ানি বিধি বিল, ‘সংকল্প’ পূরণে বিধানসভায় কমিটি তৈরির ঘোষণা শুভেন্দুর
-
কাটমানি নেওয়ার অভিযোগ, সবংয়ে গ্রেপ্তার মানস ভুঁইয়া ঘনিষ্ট তৃণমূল নেতা!