বিধানসভা নির্বাচনে ভরাডুবিতে জেরবার তৃণমূল কংগ্রেস। একের পর এক দুর্নীতির অভিযোগে সপ্তমে দলীয় কোন্দল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একদল জয়ী বিধায়ক দল থেকে সরে গেছেন। আদি তৃণমূল ও ঋতব্রতের নেতৃত্বাধীন তৃণমূল- দলের অন্দরের ফাটল চওড়া হয়েছে ক্রমশ।
বিধায়ক তো বটেই সাংসদরাও মুখ ঘোরাচ্ছেন দল থেকে। এই অবস্থায় প্রশ্নের মুখে পড়েছে দলের সম্পত্তি।
আপাতত মেট্রোপলিটনের পাশের এক ভাড়া বাড়িতে সরে যায় তৃণমূলের মূল কার্যালয়। ভোটে হারের পর সেই বাড়িতে ইতিমধ্যেই হামলা চালিয়েছে বিজেপি, বাড়িতে উড়েছে বিজেপির পতাকা। ভাঙচুরের ভয়ে বাড়িটি ফেরত চাইছেন বাড়ির আসল মালিক।
অন্যদিকে জাভেদ খানের দান করা জমিতে তৃণমূলের যে আদি ভবন সেটি আদৌ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের অধিকারে থাকবে নাকি তার দখল নেবে ঋতব্রতের নেতৃত্বাধীন নতুন দল, উঠছে সেই প্রশ্নও!
আরও ভিডিও
সর্বশেষ খবর
-
২১ জুন পর্যন্ত লকডাউনে প্রশ্ন প্রস্তুতকারীরা! নিটের পুনঃপরীক্ষায় জালিয়াতি রুখতে বজ্রআঁটুনি কেন্দ্রের
-
অভিষেকেই নজির! সুথারের ঘূর্ণিতে কাত আফগানিস্তান, ফলো-অন করাল ভারত
-
‘মমতার ছবিতেও দুর্নীতি’, দলকে বিঁধে রাজ্যসভা থেকে ইস্তফা সুখেন্দুশেখরের, ছাড়লেন তৃণমূলও
-
বিজেপি কর্মীকে খুন, স্কুলে বোমাবাজি! এবার গ্রেপ্তার নন্দীগ্রামের তৃণমূল নেতা
-
মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ বিশ্বাস, হাই কোর্টে মিলল না রক্ষাকবচ