‘আমি নয় আমরা।’ বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে নাম ঘোষণার পর প্রথম ভাষণে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বললেন আমি নয়, আমরার কথা। নির্বাচনের সময় পেশ করা বিজেপির ‘সংকল্পেপত্র’ দ্রুত কার্যকর করতে হবে জানিয়ে ফের সোনার বাংলা তৈরির কথা বললেন তিনি।
নির্বাচনে ২০৭ আসন পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এই জনাদেশ ছাপিয়ে গিয়েছে ২০১১ সালে তৃণমূলের একক ভাবে পাওয়া আসন সংখ্যাকেও। শুভেন্দুর কথায়, এই নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভয় কাটাতে পেরেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও বিজেপি কর্মীরা সেই লক্ষ্যেই এগিয়ে গিয়েছেন এবং জয় এসেছে।
আরও ভিডিও
তিনি বলেন, “সংকল্পপত্রে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা প্রত্যেকটি সময়ের মধ্যে কার্যকর করা হবে।” তারপরই তিনি বলেন, “নরেন্দ্র মোদির মন্ত্র সবকা সাথ সবকা বিকাশকে পাথেয় করে এগিয়ে যেতে হবে। এটাই আমাদের মন্ত্র।
সর্বশেষ খবর
-
দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, হরমুজ হাহাকার কাটিয়ে মিলবে জ্বালানি সমাধান?
-
প্রয়াত পদ্মশ্রী সাহিত্যিক রবিলাল টুডু, রোগভোগের পর না ফেরার দেশে ‘বীর বীরসা’র স্রষ্টা
-
বিশ্বকাপের আগে ‘অমানবিক’ ফিফা! দর্শকদের ভোগান্তি বাড়তে পারে এই সিদ্ধান্তে
-
দাউদ ইব্রাহিমের হাড়হিম হুমকি, ‘তোর খেলা শেষ’, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত
-
ভেঙে খানখান সাধের দল! ‘বিদ্রোহী’দের ফেরাতে জনে জনে ফোন করছেন মমতা