টুটু বোসের প্রয়াণে মিশে গেল রাজনীতির সব রং। এদিন টুটুবাবুর বাসভবনে তাঁকে শেষ শ্রদ্ধা জানান রাজ্য রাজনীতির বিশিষ্ট জনেরা।
টুটু বোসকে শেষ শ্রদ্ধা জানাতে বাসভবনে গিয়েছিলেন বিমান বসু। পুত্র সৃঞ্জয় বোসের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন বামফ্রন্ট চেয়ারম্যান। তিনি বলেন, “টুটুর সঙ্গে আমার কবে থেকে পরিচিত বলা মুশকিল। সবসময় খোলা মনে কথা বলত। আজ এই খোলা মনটা পাওয়া দুর্লভ।”
তাঁর বাসভবনে যান বিধায়ক ফিরহাদ হাকিম। তিনি বলেন, “আমার কাছে দীর্ঘদিন টুটুদার আলাপ। ক্রীড়াপ্রেমী হিসেবে তাঁর কাছে যাওয়া। মনখারাপ হলে তাঁর কাছে এলে উচ্ছ্বসিত হয়ে যেতাম।”
টুটু বোসের প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
আরও ভিডিও
প্রয়াত প্রাক্তন মোহনবাগান সভাপতি টুটু বোসকে শ্রদ্ধা জানাতে সবুজ-মেরুন তাঁবুতে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। তাঁর মরদেহে মাল্যদান করে বর্তমান সভাপতি দেবাশিস দত্ত, সচিব সৃঞ্জয় বোস এবং তাঁর পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী।
সর্বশেষ খবর
-
এবার গেরুয়া বনাম লালের মুখোমুখি লড়াই! কল্যাণীর বর্ধিত অধিবেশনে বার্তা সিপিএমের
-
কোর্স করতে অনিচ্ছুক, টাকা ফেরত চেয়ে আবেদন, কলেজে ডেকে ছাত্রী ও মার ‘শ্লীলতাহানি’ বনগাঁয়!
-
জঙ্গলের ‘বিষাক্ত প্রহরী’, বিরল লজ্জাবতী বানরের এবার দেখা মিলবে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে
-
স্মৃতিদের সঙ্গে খেলতে চান! বোর্ডকে ‘উদারতা’র শিক্ষা পুরুষ থেকে মহিলা হওয়া বাঙ্গার-কন্যার
-
গুণমানের পরীক্ষায় অনুত্তীর্ণ, এভারেস্টের হিং-সহ একাধিক মশলা নিষিদ্ধ করল FSSAI