মঙ্গলবার রাত থেকে ওষুধের দোকানে তালা (Medical Stores Closed)। ১২ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে সর্বভারতীয় ওষুধ ব্যবসায়ীদের সংগঠন।
অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের বিবৃতি অনুযায়ী, ই-ফার্মাসিতে ওষুধ বিক্রিতে বড় ছাড় দেওয়া ও ই-ফার্মাসিগুলির উপর কড়া নিয়ন্ত্রণ না থাকার অভিযোগেই ধর্মঘট ডাকা হয়েছে। আলোচনায় উঠে এসেছে, রোগীদের সমস্যার কথা। বিশেষ করে যাঁরা জীবনদায়ী ওষুধের উপর নির্ভরশীল, তাঁরা বিশেষ করে সমস্যার সম্মুখীন হবেন।
এএনআই সূত্রের খবর, ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের খুচরো ওষুধ বিক্রেতা সংগঠন বিক্রেতা সংগঠন ধর্মঘট থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছে। যে তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও।
দেশজুড়ে ওষুধের দোকানের ঝাঁপ পড়লেও বেশ কয়েকটি দোকান থাকছে ধর্মঘটের আওতার বাইরে। সংবাদ সংস্থা এএনআই সূত্র অনুযায়ী, হাসপাতালের ন্যায্য মূল্যের দোকান, দাভা ইন্ডিয়া ও প্রধানমন্ত্রী জনৌষধি-এই দোকানগুলি থেকে ওষুধ কিনতে পারবেন সাধারণ মানুষ।
আরও ভিডিও
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ঝড়ের তাণ্ডবে বেসামাল ডিঙি, ভাগীরথীতে তলিয়ে মৃত্যু মহিলার
-
‘পনেরো জন তালিবান, আমি একা মেয়ে!’ আফগানিস্তানের সোলো ট্রিপে আশ্চর্য অভিজ্ঞতা ইনফ্লুয়েন্সারের
-
এআই দিয়ে মায়ের ছবি বিকৃত করে ব্ল্যাকমেল! অন্ডালে রহস্যমৃত্যু কিশোরের
-
যুদ্ধ থামাতে ট্রাম্পের দ্বারস্থ জেলেনস্কি, তার মধ্যেই মস্কোর তৈল শোধনাগার উড়িয়ে দিল ইউক্রেন
-
শকুন্তলাকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু রাজ্যের, সুদিন ফেরার আশায় পরিবার