ভোট পরবর্তী হিংসায় আদালতের দ্বারস্থ মমতা বন্দ্যোপাধ্যায়। এই মামলায় তিন সপ্তাহের মধ্যে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে হলফনামা তলব প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চের। ভোট পরবর্তী হিংসায় কেউ বাড়ি বা দোকান থেকে উচ্ছেদ হয়ে থাকলে তা ফিরিয়ে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশকে পদক্ষেপের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।
ভোট পরবর্তী হিংসা নিয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। ছাব্বিশের নির্বাচনী যুদ্ধে উত্তরপাড়া কেন্দ্রে তৃণমূলের প্রতীকে লড়াই করেন শীর্ষণ্য। তাঁর দায়ের করা মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে। সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার সকালে আচমকা আইনজীবীর পোশাক পরে কলকাতা হাই কোর্টে পৌঁছন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলায় সওয়াল করেন তিনি। বেরিয়ে আসার সময়ে পড়েন বিক্ষোভের মুখে। তাঁকে লক্ষ্য করে ওঠে চোর স্লোগান।
আরও ভিডিও
সর্বশেষ খবর
-
‘এই লড়াইটাও তুমি জিতবে’, হাসপাতালে ভাস্কর বন্দ্যোপাধ্যায়, আবেগপ্রবণ ছেলে ইন্দ্র
-
‘চাইনিজ বলবেন না, দুঃখ হয়, আমি ভারতীয়’, আধো বুলিতে মিষ্টি বার্তা অরুণাচলের খুদের, ভাইরাল ভিডিও
-
‘আমার কাজ ট্রফি জেতা, লোকের মন রাখা নয়’, দ্বিতীয় টেস্টের আগে সাফ বলছেন গম্ভীর
-
স্ত্রীকে ফাঁকি দিয়ে হোটেলে দেদার ফুর্তি, সেই কোমলের সঙ্গে এবার বিয়ের পিঁড়িতে গোবিন্দা!
-
‘আমাদের ধোঁকা দিয়েছে’, ফের পড়ুয়া বিক্ষোভ ঝাড়খণ্ডে, পুড়ল রাহুল-হেমন্তর কুশপুতুল