রাজ্যে বিজেপি সরকার গঠনের পর জোর ঝাপটা লেগেছে পুরসভাগুলিতেও। সর্বাধিক বিধানসভা কেন্দ্র উত্তর ২৪ পরগনা জেলার ৩৩ টির মধ্যে মাত্র ৯টি এখন তৃণমূল কংগ্রেসের দখলে। বারাকপুর শিল্পাঞ্চলে প্রায় ধুয়েমুছে সাফ ঘাসফুল। এই পরিস্থিতিতে সেখানকার পুরসভাগুলিতেও গণইস্তফার হিড়িক।
পরপর কয়েকদিনে হালিশহর, ভাটপাড়া, গারুলিয়া পুরসভায় কাউন্সিলরদের পদত্যাগে সংখ্যাতত্ত্বের ভিত্তিতে ভঙ্গুর বোর্ড।
আরও ভিডিও
এই পরিস্থিতিতে শুক্রবার কলকাতা পুরসভার দলীয় কাউন্সিলরদের কালীঘাটের বাড়িতে বৈঠক ডেকেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁর সুনির্দিষ্ট বার্তা, ‘পদ ছাড়বেন না। এখনও ডিসেম্বর পর্যন্ত পুরসভার মেয়াদ রয়েছে। ততদিন মাটি আঁকড়ে থাকুন আর জনগণকে পরিষেবা দিন। আপনারা পদ ছাড়লেই ওরা (বিজেপি) ঝাঁপিয়ে পড়বে।’
সর্বশেষ খবর
-
জন্মাষ্টমীর ভোগে তালের বড়া, সুগার থাকলে কি শুধু দেখেই কাটাবেন? খেতে পারেন এই ৩ কৌশলে!
-
শিলিগুড়ি থেকে দক্ষিণ কোরিয়ায় পাড়ি দুর্গার, কীভাবে সোশাল মিডিয়া ঘোরাল বাংলার প্রতিমাশিল্পীর ভাগ্য?
-
জুতো খুলেই আসনে, ‘হনুমান অংশ’ দেখলেন মুসলিম দর্শক, নিম করোলি বাবার মাহাত্ম্যে ‘রাজনীতিমুক্ত ভারত’!
-
ফের আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব! ভরা রাস্তায় চলল এলোপাথাড়ি গুলি, মৃত ৩
-
নিজের কেন্দ্রেই ডিম-হামলা, ‘চোর’ স্লোগান, কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে এবার শাহের বাড়িতে সৌগত