স্বস্তির পুনর্নির্বাচন ফলতায় (Falta Repoll)। সকাল থেকেই হালকা মেজাজে বিজেপির প্রার্থী দেবাংশু পাণ্ডা (Debangshu Panda)। ভোটের চলাকালীনই টোটোয় বসে মুড়ি-ঘুগনিতে প্রাতঃরাশ সারলেন তিনি। দেবাংশুর মতে, স্বাধীনতার স্বাদ পেয়েছেন ফলতার বাসিন্দারা। নির্ভয়ে ভোট দিচ্ছেন তাঁরা।
২৯ তারিখ ছিল অন্যরকম আবহ। ভোটে একের পর এক কারচুপির অভিযোগ এনেছিলেন বিরোধীরা। বারবার অভিযোগ নিয়ে ছুটে বেড়িয়েছিলেন দেবাংশু। এবার আর অভিযোগের পাহাড় নেই, বরং বহু বছর পর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন ফলতার বাসিন্দারা। একপ্রকার সেঁধিয়ে গেছেন ‘পুষ্পা’ জাহাঙ্গির খান (Jahangir Khan)।
আরও ভিডিও
প্রথমে দলের সাংগঠনিক দায়িত্ব সামলেছেন আইনজীবী দেবাংশু পাণ্ডা। ফলতায় তিনিই এবার গেরুয়া শিবিরের তুরুপের তাস। প্রার্থী হয়ে নিজের দায়িত্ব যে ভালোভাবেই পালন করছেন দেবাংশু, তা তাঁর ভোটের সকালের মুডেই প্রমাণ!
সর্বশেষ খবর
-
কামান দাগা হয় অষ্টমীতে, বাংলার ৩২৬ বছরের প্রাচীন দুর্গাপুজোর ইতিহাস গায়ে কাঁটা দেবে
-
চা বাগানের মাটির নিচে বিপুল ভাণ্ডার, রাজগঞ্জে অভিযানে মিলল লক্ষ লক্ষ টাকার চোলাই!
-
মেঝেতে পড়ে থাকা ভাঙা নুডল দিয়েই ভুজিয়া! ওয়াই ওয়াই নুডল উৎপাদন বন্ধের নির্দেশ
-
নিয়ম ভেঙেই মেসিকে সম্মান! ম্যাচের ১০ মিনিটে খেলা থামালেন দর্শকরা, তারপর… ভাইরাল ভিডিও
-
দুর্গের রক্ষাকর্তা স্বয়ং পবনপুত্র! ৩০০০ ফুট খাড়াই সিঁড়ি চড়ে বজরংবলি দর্শন করেন ভক্তরা